চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধভাবে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকাডুবিতে ১২ অভিবাসীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নৌকায় করে অবৈধ অভিবাসীরা যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে যাওয়ার সময় ফরাসি উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়। তাদের অধিকাংশই নারী ও শিশু।

ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফজ্যাকেট ছিল না। নৌকাডুবির ঘটনায় এখনও দুইজন অভিবাসী নিখোঁজ রয়েছেন।

ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৫০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত সবাই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক। তবে উদ্ধারকারীরা তাদের নাগরিকত্ব সম্পর্কে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেননি।

এদিকে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাকে ভয়ংকর ও অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবারের আগ পর্যন্ত চলতি বছর নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টার সময় ৩০ জন অভিবাসী মারা গেছেন।

Tags: অভিবাসীইংলিশ চ্যানেলনৌকাডুবি
Previous Post

‘এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না’

Next Post

বন্যায় কুমিল্লার এক উপজেলাতেই ক্ষতিগ্রস্ত ২০ হাজারের বেশি বাড়িঘর

Next Post
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা, নারী ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় কুমিল্লার এক উপজেলাতেই ক্ষতিগ্রস্ত ২০ হাজারের বেশি বাড়িঘর

বাংলাদেশের পতাকার পাশে কৃষ্ণকলির নারী শিল্পী, শহীদদের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদদের স্মরণে কৃষ্ণকলির গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT