চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার আরও গভীরে আঘাত করতে চায় ইউক্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক অভিযান, ইউক্রেনের পতাকা ও রাশিয়ার পতাকা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার কিছু অংশ দখলে নেয়ার পর রাশিয়ার ভূখণ্ডে আরও গভীর আঘাত করতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বিষয়ে পশ্চিমা দেশগুলর সহায়তা কামনা করছে জেলেনস্কি। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি এই আহ্বান জানান।

রাশিয়ার হামলা চালিয়ে কিছু অংশ দখল করার পর রুশ সেনাকে কিছুটা চাপে রাখতে চেয়েছিল ইউক্রেন। তবে ইউক্রেনের এই আশায় পানি ফেলে ইউক্রেনের আরও অংশ দখলে অগ্রসর হয়ে গিয়েছে রাশিয়া।

সোমবার (৩ আগস্ট) জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, পশ্চিমা অস্ত্রশস্ত্র প্রয়োগের ক্ষেত্রে বাধানিষেধ রাশিয়ার পক্ষে কাজ করছে। তবে আমরা আশা করছি রাশিয়ার গভীরে আঘাত হানার বিষয়টি আরও শিথিল করা হবে।

জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থেকে আরো দূরপাল্লার অস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডি স্কোফের সঙ্গে ইউক্রেনের দক্ষিণ পূর্বে জাপোরিজিয়া শহরে সাক্ষাতের পর জেলেনস্কি বলেন, আজকের দিনে শুধু এমন অনুমতিই যথেষ্ট নয়। সহযোগী দেশগুলিকে সেইসঙ্গে এমন দূরপাল্লার অস্ত্রও সরবরাহ করতে হবে। নিয়ন্ত্রণ রেখার এত কাছে কোনো পশ্চিমা সরকার প্রধানের সফর বিরল ঘটনা।

জেলেনস্কি বলেন, তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষার ক্ষমতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। ন্যায্য শান্তি আনার লক্ষ্যে সেটা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন মঙ্গোলিয়া সফর করছেন৷ সে দেশের মধ্য দিয়ে রাশিয়া ও চীনের মধ্যে নতুন গ্যাস পাইপলাইন তৈরির পরিকল্পনা রয়েছে। শ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপে গ্যাস বিক্রি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর রাশিয়া নতুন বাজার খুঁজছে।

ইউক্রেন মঙ্গোলিয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের শমন অনুযায়ী পুটিনকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে৷ তবে মঙ্গোলিয়ার সরকার এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে সে দেশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

Tags: ইউক্রেনযুদ্ধরাশিয়া
Previous Post

গানে সালমান থাকায় গায়কের বাড়িতে গুলি!

Next Post

পাকিস্তানকে বাংলাওয়াশ: শান্তদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের আনন্দে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে বাংলাওয়াশ: শান্তদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন এর ছবি, একজন ব্যক্তি ফোনে কথা বলছেন ও অন্যজন মাঠে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত: ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT