চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি কর্মকর্তাদের গাড়ির ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্রের আকারে বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মকর্তা-কর্মচারীদের সরকারি গাড়ি বিধিবহির্ভূতভাবে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

সব মন্ত্রণালয়ের সচিবদের দেওয়া এ চিঠিতে বলা হয়, বেশ কয়েকজন কর্মচারী প্রচলিত বিধি ও প্রাধিকার বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন বলে সরকার জানতে পেরেছে। এছাড়া, কোনো কোনো মন্ত্রণালয় বা বিভাগ যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন দপ্তর থেকে গাড়ি রিকুইজিশন দিয়ে আনছে।

অন্যদিকে, ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা ২০২০’ এর আওতায় গাড়ির ঋণ সুবিধাপ্রাপ্ত কোনো কোনো কর্মকর্তা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য ৫০ হাজার টাকা নেওয়ার পরও অনৈতিক ও বেআইনিভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করছেন।

কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের এমন প্রবণতার ফলে একদিকে যেমন জনপ্রশাসনে বিশৃঙ্খলা ও আর্থিক অপচয় হচ্ছে, অন্যদিকে নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সরকারের দায়িত্ব সম্পর্কে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে বলে মনে করছে সরকার।

সরকার এ বিষয়ে অনমনীয় নীতি নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

Tags: গাড়িসরকারি
Previous Post

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবলো রাজধানী

Next Post

অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ: কাল থেকে অভিযান

Next Post
নিরাপত্তা বাহিনী দুর্ঘটনা তদন্তে ব্যস্ত, ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ: কাল থেকে অভিযান

অভিযানে আটক বদির ক্যাশিয়ার, নিরাপত্তা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমরাহ ছদ্মবেশে পালানোর সময় আটক বদির ক্যাশিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT