চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোন শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রতিনিধি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আলোচনা করছেন, বাংলাদেশে নিরাপত্তা বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোন শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারে।

সোমবার ২ সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। সেসময় দুুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান-প্রদানসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বৈঠকে দুই পক্ষ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। এসময় হাইকমিশনার বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা চাইলে তিনি তাকে এ বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করেন।

উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। হাইকমিশনার এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তা করা হবে বলে জানান। হাইকমিশনার এসময় বলেন, স্বল্প পরিসরে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু হয়েছে, তবে তা মূলত জরুরি চিকিৎসার প্রয়োজনে ও পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীদের জন্য।

Tags: ভারতীয় হাইকমিশনারস্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

ক্রীড়াঙ্গনে সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে সহায়তা চাইলেন উপদেষ্টা

Next Post

জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু

Next Post
আনোয়ার হোসেন মঞ্জু জামিনে মুক্ত, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু

তারেক রহমানের সাক্ষাৎকার, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করতে চাই: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT