চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ১৪৮ রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলেছিলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটনের সেঞ্চুরিতে মাত্র ১২ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করেছিল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। নাজমুল হোসেন শান্তদের সামনে ১৮৫ রানের লক্ষ্য দিয়ে থামে স্বাগতিক দল। লক্ষ্য তাড়ায় নেমে লড়াই নিজেদের অনুকূলে রেখে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নামা স্বাগতিকদের ২৭৪ রানে আটকে দেয় শান্ত বাহিনী। জবাবে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে ২৬২ রান তোলে বাংলাদেশ। ১২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭২ রানে থামে পাকিস্তান। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ দিনের চা বিরতির আগে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান তুলেছে বাংলাদেশ। জাকির হাসান ২১ বলে ২৭ রান এবং সাদমান ইসলাম ১৫ বলে ৮ রানে ক্রিজে আছেন।

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করছেন জাকির হাসান। অন্যপ্রান্তে সাদমান অবশ্য টেস্ট মেজাজে ব্যাট করছেন। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ১৪৮ রান। বাকি আছে দিনের এক সেশন ও পঞ্চম দিনের পুরোটা।

এর আগে চতুর্থ দিনে বোলিংয়ে বাংলাদেশকে সাফল্য পেতে শুরুতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরোধ ভাঙার পর মিলেছে একের পর এক সাফল্য। দিনের শুরুতে থিতু হয়ে যাওয়া ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

সেটির পরপরই শান মাসুদকে ফেরান নাহিদ রানা। দলীয় ফিফটি পেরোতেই আঘাত হানেন নাহিদ। শান মাসুদ আউট হওয়ার আগে করে যান ২৮ রান। বেশি সময় টিকে থাকতে পারেননি বাবর আজমও। ১১ রান করে তারকা ব্যাটার ক্যাচ দেন সাদমান ইসলামের হাতে। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের সময় পঞ্চম ও ৮১ রানের সময় ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিক দল।

লাঞ্চ বিরতির পর আরেকটি সাফল্য আসে হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান আউট হলে। লিটনের হাতে ক্যাচ দিয়ে ৭৩ বলে ৪৩ রান করে ফিরে যান রিজওয়ান।

রিজওয়ানের পরের বলে মোহাম্মদ আলীকেও আউট করেন হাসান। স্লিপে ক্যাচ নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন। হাসান দুই উইকেট নিয়েছেন ওই ওভারের শেষ দুই বলে। পরের ওভারের প্রথম বলে হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি। বাংলাদেশের হয়ে টেস্টে কেবল অলক কাপালি ও সোহাগ গাজীর হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে।

বাংলাদেশের হয়ে ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন হাসান। ৪৪ রান দিয়ে আরেক পেসার নাহিদ নিয়েছেন ৪ উইকেট। তাসকিন নিয়েছেন এক উইকেট।

Tags: টেস্ট চ্যাম্পিয়নশিপনাহিদবাংলাদেশ-পাকিস্তান টেস্টমিরাজরাওয়ালপিন্ডিরাওয়ালপিন্ডি টেস্টলিটনলিড স্পোর্টসহাসান
Previous Post

দাম বাড়লো এলপিজি গ্যাসের

Next Post

আলু, পেঁয়াজ আমদানিতে শুল্ক কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার

Next Post
আলু ও পেঁয়াজের ছবি, বাংলাদেশে কৃষিপণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলু, পেঁয়াজ আমদানিতে শুল্ক কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার

ঢাকার মেট্রোরেল ট্রেন চলাচল করছে শহরের রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবারও চলবে মেট্রোরেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT