চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরে থাকছেন কারা?

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
11:19 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফেরার পর ভারত সফরেও একই অবস্থা। এখন সামনে শ্রীলঙ্কা সফর। বিদেশের মাটিতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলে নতুন সফরে পরিবর্তন আসবে কী না- এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বৃহস্পতিবার সকালে চ্যানেল আই অনলাইনকে অবশ্য বললেন, এই সফরে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

শ্রীলঙ্কায় বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে। ২২ ফেব্রুয়ারি এই সফরের দল ঘোষণা করা হতে পারে।

সিরিজের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও বোর্ড সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন মুশফিকরা। সিরিজ চলবে ৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।

নিউজিল্যান্ডের মাটিতে এক মাসের লম্বা সফরে বাংলাদেশ সবকটি ম্যাচ হেরে আসে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এক টেস্টেও ২০৮ রানের হারতে হয়।

‘এখন যারা দলে আছে সবাই ভালো খেলছে। বড় কোনো ইনজুরি না হলে দলে পরিবর্তন আসার সম্ভাবনা নেই।’ বলেন নান্নু।

নিউজিল্যান্ড সফরের বেশ কয়েকটি ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমান ছিলেন না। প্রধান নির্বাচক জানালেন, শ্রীলঙ্কা সফরে খেলার জন্য মোস্তাফিজ প্রস্তুত। তাকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছেন নীতিনির্ধারকরা।

মোস্তাফিজ এখন সাতক্ষীরায় আছেন। জাতীয় দল ভারতে থাকার সময় বিসিএলে খেলেছেন। গ্রাম থেকে ফিরেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

বিসিবির অন্য একটি সূত্র নিশ্চিত করেছে, ২৪ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন মোস্তাফিজ। বোর্ড থেকে অনুমতি পেলে লিগের চতুর্থ রাউন্ডে মাঠেও নামবেন।

বিসিএলে খেলার সময় মোস্তাফিজের দিকে নজর ছিল জানিয়ে নান্নু বলেন, ‘দ্বিতীয় ইনিংসে ও যেভাবে বল করেছে তাতে আমি মুগ্ধ। মনে হয় ছন্দ খুঁজে পেয়েছে। তাই চতুর্থ রাউন্ডে আর খেলার দরকার নেই। এতটুকু বলতে পারি শ্রীলঙ্কা সফরে সব ম্যাচ খেলার জন্য সে প্রস্তুত।’

Previous Post

খ্যাতিমান কথাশিল্পী শওকত আলী সিসিইউতে

Next Post

বরিশাল-কুয়াকাটা ও বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Next Post

বরিশাল-কুয়াকাটা ও বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

মেয়ের কণ্ঠে বাবার গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT