চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন ১৩৮, বাংলাদেশ ২৬২

প্রথম ইনিংসে শান্তরা পিছিয়ে ১২ রানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের ব্যাট হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে বিপর্যয়ে পড়া বাংলাদেশ লিটন দাসের সেঞ্চুরিতে ২৬২ রানে যেয়ে অলআউট হয়েছে। ডানহাতি উইকেটকিপার-ব্যাটারের দৃঢ়তার পর প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তরা পিছিয়ে আছে ১২ রানে। সম্ভাবনা জাগিয়ে সেঞ্চুরি ছুঁতে পারেননি স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

২৭ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। ২৯ বর্ষী তারকা সেঞ্চুরি করেন ১১ চার এবং ২ ছক্কা মেরে, খেলেন ১৭১ বল। ক্যারিয়ারের ১৮তম ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক সেঞ্চুরি ছুঁলেন। পাকিস্তানের মাটিতে এটি প্রথম হলেও দেশটির বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি ছিল ২০২১ সালে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

লিটনের সেঞ্চুরির পথে যোগ্য সঙ্গ দিয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। দলীয় ৭৩তম ওভার চলাকালে লিটন-হাসানের নবম উইকেট জুটিতে পঞ্চাশ রান পূর্ণ হয়। শেষপর্যন্ত লিটন ২২৮ বলে ১৩৮ রানে আউট হন, তার ইনিংসে ১৩ চার এবং ৪ ছক্কার মার রয়েছে। ৬৯ রানে ভাঙে সেই জুটি। হাসান অপরাজিত থাকেন ৫১ বলে ১৩ রানে।

এর আগে আড়াইশর ভিত গড়া লিটন-মিরাজের সপ্তম উইকেট জুটি ভাঙে ১৬৫ রানে যেয়ে। এটিতে রেকর্ড হয়েছে, টেস্টে পঞ্চাশের আগে ৬ উইকেট হারানোর পর এটিই সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ জুটি করেছিলেন পাকিস্তানের আব্দুর রাজ্জাক ও কামরান আকমল। ২০০৬ সালে করাচি টেস্টে, ভারতের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর ১১৫ রানের জুটি গড়েছিলেন।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডানহাতি অলরাউন্ডার মিরাজ ১২৪ বলে ৭৮ রানে খুররাম শেহজাদের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। তার ইনিংসে ১২ চার এবং এক ছক্কার মার রয়েছে। আউট হওয়ার আগে দ্বিতীয়বার একই টেস্টে ৫ উইকেট এবং ফিফটির কীর্তি গড়েছেন ২৬ বর্ষী তারকা।

সকালে ২৬ রানের মধ্যে ৬ উইকেট পড়ার পর, আটে ব্যাটিংয়ে নেমে ফিফটির ইনিংস খেলা বিশ্বের চতুর্থ ব্যাটার মিরাজ। বাকি তিন ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৭০, সেটা ছাড়িয়ে মিরাজের ইনিংসটি সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। টানা তৃতীয় ইনিংসে আট নম্বরে নেমে ফিফটির দেখা পেলেন তিনি।

পঞ্চাশের আগে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেট জুটিতে পঞ্চাশের বেশি রান পাওয়ার ইনিংস বাংলাদেশের জন্য এটি দ্বিতীয়বার। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ৪৪ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর ৭৮ রান যোগ করেছিলেন সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা।

রোববার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে ধস নামে বাংলাদেশের। সকালে বোর্ডে ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে বসে টিম টাইগার্স। আগেরদিন বিনা উইকেটে বাংলাদেশ করেছিল ১০ রান।

একে একে সাজঘরে ফেরেন জাকির হাসান (১), সাদমান ইসলাম (১০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২) রান করে।

বাংলাদেশের সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ঘাঁটাঘাঁটি শুরুর পর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের প্রতিরোধ গড়েন। সেশনের বাকিটুকু আগলে রেখে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যান তারা। ফলো-অনে পড়ার শঙ্কাও অনেকটা কেটে যায়। বিরতি কাটিয়ে ফিরে একই গতিতে ছোটাচ্ছিলেন রানচাকা। যে জুটি দেড়শ পেরিয়ে থামে।

খুররম শেহজাদ একাই নিয়েছেন ৬ উইকেট। ২টি উইকেট নিয়েছেন মীর হামজা। বাকি দুই উইকেট সালমানের।

বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন টসই হয়নি। দ্বিতীয় দিনে টসে হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে আড়াইশ পেরোয়, অলআউট হয় ২৭৪ রানে। সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

Tags: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপখুররামপাকিস্তানবাংলাদেশমিরাজরাওয়ালপিন্ডিলিটনলিড স্পোর্টসশান্তহাসান
Previous Post

বিইউবিটির এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

Next Post

চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি সোমবার পর্যন্ত স্থগিত

Next Post
চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি নিয়ে বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি সোমবার পর্যন্ত স্থগিত

স্বাস্থ্য উপদেষ্টা হামলাকারীদের কঠোর শাস্তির দাবি করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলাকারীদের সামান্যতম ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT