চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরকে ফেরালেন সাকিব, ৫ উইকেট নেই পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 31, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সেশনের বিরতির আগে বড় সাফল্য পেল বাংলাদেশ। বাবর আজমকে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসান। ৩১ রান করে বাঁহাতি স্পিনে এলবিডব্লিউ হন পাকিস্তানের তারকা ব্যাটার। ভেঙেছে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ২৮ রানের জুটি।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫৪ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান।

দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ৮৪ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৯ রান তোলে তারা।

শতরানের জুটি ভাঙার পর আরও এক সাফল্য পান মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর দ্রুত ২ উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ।

দলীয় দেড়শ পেরিয়ে যাওয়ার পর আঘাত হানেন তাসকিন আহমেদ। দুইবার ক্যাচ মিসে জীবন পাওয়া সৌদ শাকিলকে বোল্ড করেন। আউট হওয়ার আগে করেন ১৬ রান।

শান মাসুদকে (৫৭) এলবিডব্লিউ করে ১০৭ রানের জুটি ভাঙেন মিরাজ। ফিফটি করা আরেক ব্যাটার সাইম আইয়ুবকে (৫৮) ফেরান এ অফস্পিনার।

দেড়শর আগে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান।

১৪ মাস পর টেস্ট খেলতে নেমে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে ওভারের শেষ বলে বোল্ড করেন ঢাকা এক্সপ্রেস। স্বাগতিকদের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই সাফল্য পায় বাংলাদেশ।

প্রথম সেশনে খেলা হয় ২৫ ওভার। ১ উইকেটে পাকিস্তান তোলে ৯৯ রান। সাকিব আল হাসান বিরতির আগের ওভারে বল হাতে নেন। দিনের শুরুতে বাংলাদেশ সাফল্য পেলেও জুটি গড়ে প্রথম সেশন নিজেদের করে নেয় পাকিস্তান।
বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টসই হয়নি। দ্বিতীয় দিন ১৫ মিনিট এগিয়ে পৌনে ১১টায় শুরু হয় মাঠের লড়াই।
এক পরিবর্তন নিয়ে মাঠে নামে টিম টাইগার্স। পেসার শরিফুল ইসলামের জায়গায় আসেন তাসকিন আহমেদ। গত বছরের জুনে সবশেষ টেস্ট খেলেছিলেন।

২৩ বছর অপেক্ষার পর পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। তাদের ঘরের মাঠে ১০ উইকেটে বড় জয় পেয়ে লাল-সবুজ দল। এবার সিরিজ জেতার মিশন বাংলাদেশের।

Tags: উইকেটবাবরবাংলাদেশ-পাকিস্তানরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসসাকিব
Previous Post

‘কল্কি’তে অমিতাভের ‘বডি ডাবল’ হওয়া কে এই সুনীল?

Next Post

বুকে গুলি নিয়ে ৩৯ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন শোহান

Next Post
স্মিত মুখের যুবক, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুকে গুলি নিয়ে ৩৯ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন শোহান

জেন-জি ধারাবাহিক নাটকের পোস্টার, যেখানে লেখা আছে তুমি কে? আমি কে?. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জেন-জি’র গল্পে আসছে ধারাবাহিক নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT