চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে ছুটির পরে অফিসের বসের কথা শুনতে বাধ্য না কর্মচারীরা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 26, আগস্ট 2024
in আন্তর্জাতিক
A A
অফিসে কর্মচারীরা কাজ করছে, আধুনিক কর্মপরিবেশের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ছুটির পরও অনেকসময় কাজের কথা বলা বা ছুটির দিনেও বাসা থেকে কাজ করা—বেসরকারি কোম্পানিগুলোতে বাধ্য করা হতো কর্মচারীদের। আজ সোমবার (২৬ আগস্ট) থেকে অষ্ট্রেলিয়ায় নতুন একটি নিয়ম চালু হয়েছে যে, কর্মচারীদের অফিস ছুটির পর বা ছুটির দিনে বসের কথা শুনতে বাধ্য থাকবে না।

অস্ট্রেলিয়ান কর্মচারিদের স্বাস্থ্যকর কর্মজীবনের ভারসাম্য নিশ্চিত করার জন্য এই নতুন আইন কার্যকর করা হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে কাজ সম্পর্কিত কোনওরকম যোগাযোগ উপেক্ষা করতে পারবে কর্মচারীরা।

অস্ট্রেলিয়ার আগেও ফ্রান্স এবং জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এই আইন কার্যকর করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় এই আইন পাস হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। তবে ফেব্রুয়ারি মাসে এই আইনটি পাস হলেও আইনটি কার্যকর হতে হতে সময় লেগে যায় আরও বেশ কয়েকটি মাস।

এই আইন সম্পর্কে কর্মচারি অ্যাডভোকেসি গ্রুপ থেকে ইতিবাচক অভ্যর্থনা জানানো হলেও আইনটি সংসদে পাস হওয়ার সময় নিয়োগকর্তা কোম্পানিগুলির সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। সমালোচকরা বলেছিলেন, এই আইনটি খুব দ্রুত প্রণয়ন করা হয়েছে এবং এই আইনে উল্লেখযোগ্য কিছু ত্রুটি আছে।

অবশেষে এই আইনটি আগামী সোমবার থেকে কার্যকর করা হবে এবং নির্দিষ্ট সময়ের বাইরে কর্মচারীরা কোনোভাবেই মালিকের ফোন বা মেসেজ অ্যাটেন্ড করতে বাধ্য থাকবেন না। তবে আইন অনুযায়ী, একজন কর্মচারীর প্রত্যাখ্যান অযৌক্তিক কী না সেই বিষয়েও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

তবে, কোন কোন বিষয়ে কর্মচারী নির্দিষ্ট সময়ের পরেও কর্মকর্তার ফোন বা মেসেজ অ্যাটেন্ড করতে বাধ্য থাকবেন সেগুলো হলো—যোগাযোগের কারণ যদি জরুরি ভিত্তিক হয়, অতিরিক্ত কাজের জন্য যদি অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, কর্মচারীর দায়িত্বের স্তর এবং ভূমিকার প্রকৃতি কেমন তা নির্ধারিত করবে তিনি ফোন তুলবেন কিনা, আগে থেকে যদি বলা থাকে তাহলে সময়ের বাইরেও ফোন করলে তুলতে হবে। এ ব্যাপারগুলো অবশ্য বিবেচিত।

Previous Post

ব্যাটারির রিক্সা নিষিদ্ধের দাবিতে পায়ে চালিত রিক্সাচালকদের অবরোধ

Next Post

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন

Next Post
শ্রীকৃষ্ণের জন্মদিনের জন্য সুন্দর ছবি, ভক্তি ও উৎসাহের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ইসলামী দল, ধর্মীয় সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামী নিষিদ্ধের 'সিদ্ধান্ত বাতিল' বিষয়ে যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT