চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতে ইসলামী নিষিদ্ধের ‘সিদ্ধান্ত বাতিল’ বিষয়ে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 26, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ইসলামী দল, ধর্মীয় সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত আগামীকাল বা দ্রুততম সময়ের মধ্যে বাতিল হতে পারে বলে জানালেন জামায়াতের আইনজীবী।

সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানিয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিল মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেয়া হবে। নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল হলে দ্রুত আইনী এই পদক্ষেপ নেয়া হবে। সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করবেন বলেই আশা প্রকাশ করেন এই আইনজীবী।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী।গত বছরের ১৯ নভেম্বর সে আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Tags: আইনজীবীজামায়াতে ইসলামী
Previous Post

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন

Next Post

এক ম্যাচ আগে সিরিজ জিতে ‘রোমাঞ্চিত’ উইন্ডিজ অধিনায়ক

Next Post
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ আগে সিরিজ জিতে ‘রোমাঞ্চিত’ উইন্ডিজ অধিনায়ক

রাষ্ট্রপতি বানভাসী মানুষের জন্য সাহায্য ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বানভাসী মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT