চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা হত্যাকাণ্ডের পুন:তদন্তের দাবি

বিডিআর বিদ্রোহ নয় পরিকল্পিত হত্যাকাণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 পূর্বাহ্ন 24, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেস কনফারেন্সে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর বিদ্রোহের মাধ্যমে ঢাকার পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যাকাণ্ডের ঘটনা আসলে বিদ্রোহ ছিল না। এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে দাবি করেছেন ২০০৮ সালে পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যরা।

তারা দাবি করেন পাশ্ববর্তী দেশের যোগসাজশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সহায়তায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এর সঙ্গে সাজাপ্রাপ্ত জোয়ানদের কোনো সম্পর্ক নেই।

শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তারা।

পিলখানায় সু-পরিকল্পিতভাবে ৫৭ বিডিআর অফিসারসহ মোট ৭৪ জনের হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত জোয়ানরা জানান, আমাদের সাজাপ্রাপ্ত অনেকে এখনো জেলখানায় রয়েছে। তাদের সবার জামিন হয়েছে। কিন্তু বিশেষ ক্ষমতা আইনে তাদের কারাগারে আটক রাখা হয়েছে। তারা সবাই নির্দোষ। আগামী ২৮ আগস্ট ঢাকা আলিয়া মাদ্রাসার বিশেষ আদালতে তাদের শুনানীর তারিখ রয়েছে। এই মিথ্যা ও প্রহসনমূলক মামলায় নির্দোষ সকল জোয়ানের মুক্তির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ৪৭৫৯২ নায়েক সালাহউদ্দিন গাজী বলেন, বিডিআর দেশের বিভিন্ন সীমান্তে ভারতের সীমান্ত রাক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে ১৮ থেকে ২০ টি সম্মুখ যুদ্ধে অংশ নেয়। তারা বাংলাদেশের মাটি দখল করতে আসলেও প্রত্যেকটি যুদ্ধতেই ভারতের বিএসএফ পরাজিত হয়। কারণ বিডিআর পরিচালিত হয় চৌকস সেনা অফিসার দিয়ে। এসবের কারণে তারা এই চৌকস সেনা অফিসারদের হত্যার মাধ্যমে বাংলাদেশের বিডিআরকে দুর্বল করতে চেয়েছে।

তিনি বলেন, ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি এ্যাস কালারের মাইক্রোতে বিদেশী অস্ত্র ও সরাঞ্জাম নিয়ে একদল কিলার পিলখানায় প্রবেশ করে। কিলিং মিশন শেষে বিমান বন্দরের রানওয়েতে বিমান অপেক্ষা করে কাদেরকে দুবাই নিয়ে গেল। সেখানে সজিব ওয়াজেদ জয় তাদের সাথে দেখা করল কেন। এসব বিষয় তদন্ত করলে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

তিনি আরো বলেন, ২৫ ফ্রেরুয়ারির সাত দিন আগেই বিডিআরদের ব্যবহৃত ৪০ সেট পোশাক এক বিডিআর সদস্যের মাধ্যমে পিলখানা থেকে সচিবালয়ে নিয়ে যাওয়া হয়। তখন তৎকালিন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ওই বিডিআর সদস্যকে বলেন, যারা এই কাজে সহযোগিতা করছেন তাদের যেন কোনো বিপদ না হয়।

নায়েক সালাহউদ্দিন বলেন, ঘটনার দিন ওই পোশাক পরে বাহির থেকে অপরিচিত লোক ভেতরে প্রবেশ করে। তাদের কারো গায়ে ওই পোশক ফিট হচ্ছিল না দেখে বুঝতে পারি তারা কেউ বিডিআরের সদস্য না। তারা কেউ কেউ হিন্দি ভাষায় কথা বলেছে।

পিলখানা হত্যাকাণ্ডের দিন হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়। এক পর্যায়ে ওই হেলিকপ্টার থেকে কিছু লিফলেটও ফেলা হয়। ওই লিফলেটে লেখা ছিল, এখন থেকে ব্যারিস্টার ফজলে নুর তাপস বিডিআরের ডিজি হিসেবে দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে হাবিলদার নূরুজ্জামান বলেন, আমাদের বিচার করা হয়েছে সম্পূর্ণ প্রহসনের মাধ্যমে। বলা হয়েছে আইনজীবী নিয়োগ করতে পারবেন। কিন্তু তারা কোনো কথা বলতে পারবে না। আমাদের কেউ কেউ আইনজীবী নিয়োগও করেছে। কিন্তু তারা বিচার চলাকালে বসে থেকেছেন। কোনো ধরণের কথা বলতে পারেননি।

তিনি বলেন, আমাদের বলা হয়েছিল সাক্ষি দিলে তোমাদের চাকরি ফেরৎ দেয়া হবে। কিন্তু কী সাক্ষি দেব জিজ্ঞেস করলে জানিয়েছে আমরা যা শিখিয়ে দেব সেটাই বলতে হবে। কোনো কোনো বিডিআর সদস্য সাদা কাগজে সাক্ষর দিয়েছে। সেখানে তাদের ইচ্ছামতো সাক্ষ্য লিখে নিয়েছে। কিন্তু আমরা কোনো মিথ্যা সাক্ষ্যি না দেয়ায় আমাদের জেল খাটতে হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবিলদার আলিফ হোসেন, মফিজউল্লাহ, মিনাতুল্লাহ, নায়েক আক্কাস আলী, সৈনিক শফিকুল ইসলাম প্রমুখ।

Tags: পিলখানা হত্যাকাণ্ডবিডিআর বিদ্রোহ
Previous Post

ভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটক

Next Post

দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যা মোকাবেলার আহ্বান জানালেন তারেক রহমান

Next Post
বন্যা মোকাবেলার জন্য সকল ধর্ম-বর্ণের মানুষের একতা আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যা মোকাবেলার আহ্বান জানালেন তারেক রহমান

বানভাসীদের মাঝে উপদেষ্টা ও স্থানীয় নেতারা সহায়তা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে বানভাসীদের মাঝে ছুটে গেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT