চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি মানবাধিকার কমিশনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 22, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাতীয় মানবাধিকার কমিশনের লোগো, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার ২২ আগস্ট এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ আগস্ট ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত ‘ ইনসাইড দ্যা আয়নাঘর’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং একই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন গভীর শঙ্কা প্রকাশপূর্বক স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে এবং আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে।

ওই সুয়োমটোতে আয়নাঘরের বাস্তব অবস্থা, এর পরিচালনাকারী, অন্তরীণ ব্যক্তিবর্গের পরিচয়, সংখ্যা, কোন আইনবলে তাদের অন্তরীণ করা হয় ও সেল তৈরির নেপথ্যে কারা ছিল সে বিষয়ে পরিপূর্ণ বিবরণ কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বলা হয়েছে।

আরও বলা হয়েছে, প্রকাশিত সংবাদ প্রতিবেদনের বরাতে গৃহীত সুয়োমটোতে উল্লেখ করা হয় যে, গত দেড় দশক ধরে গুম করা ব্যক্তিদের ‘আয়নাঘর’ নামে পরিচিত বন্দিশালায় অমানবিক অবস্থায় রাখা হতো। তাদের মধ্যে ফিরে আসা ব্যক্তিরা এখন নির্মমতার বর্ণনা দিচ্ছেন। ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ভুক্তভোগীদের বর্ণনা একত্রিত করলে স্পষ্ট হয়ে ওঠে, এর মধ্যে অনেকগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই) পরিচালিত ছিল। এই জায়গাগুলো বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানে বন্দীরা বাইরের কোনো আলো দেখতে পান না।

গত সরকারের শাসনামলে আয়নাঘরে দিন, মাস, এমনকি বছরের পর বছর মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করেছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে ডেইলি স্টার। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা তাদের একজন। ২০১৯ সালের এপ্রিল থেকে পাঁচ বছর বন্দি ছিলেন তিনি। গণঅভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার মাত্র দু’দিন পর মাইকেল মুক্তি পান। ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ২০১৭ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হন। প্রায় ১৬ মাস (৪৬৭ দিন) পর ২০১৯ সালের মার্চে বাড়ি ফেরেন। ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি জানান, অপহরণকারীরা কীভাবে তাকে সরকার বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। তার বিবরণে স্পষ্ট ইঙ্গিত দেয় যে, অপহরণকারীরা সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত। তিনি কিছু শব্দ লেখা দেখেছিলেন যেমন: পানির বোতলগুলোতে ‘সেনা’ (সেনাবাহিনী), ওষুধের পাতায় ‘ডিফেন্স মেডিসিন, বিক্রয় নিষিদ্ধ’ এবং বন্দি অবস্থায় তাকে যে কুরআন দেওয়া হয়েছিল, সেটি ছিল স্টেশন হেডকোয়ার্টার লাইব্রেরি এবং সেনাবাহিনী লাইব্রেরির।

আয়নাঘরে গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসানকেও নেওয়া হয়েছিল। ২০২২ সালে আয়নাঘরে তাদের বন্দিদশা ছিল অল্প সময়ের। মাত্র সাত দিন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধের কারণেই তাদের গোপন কারাবরণ বলে তারা উল্লেখ করেন।

তারা দুজনই বলেছেন, ড. ইউনূসের বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তাদের বাধ্য করা হয়েছে। তাদের আরও বাধ্য করা হয়, তারা যেন দাবি করেন, টাকার বিনিময়ে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষের সঙ্গে গোপনে একমত হওয়ার পরে নোবেল বিজয়ী তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারে শ্রমিকদের বাধ্য করেছেন। সরকার ২০২২ সালের ১২ মে জাতিসংঘকে লিখেছিল, কথিত গুমের মামলাগুলো তদন্ত করার পরে অনুসন্ধানে দেখা গেছে যে মানুষ প্রায়শই তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে বাঁচতে স্বেচ্ছায় আত্মগোপনে চলে যায়। কখনো কখনো তারা পারিবারিক কলহের কারণে বা ব্যবসায়িক দায় এড়াতে আত্মগোপনের পথ বেছে নেয় এবং কেউ কেউ সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে স্বেচ্ছায় আত্মগোপন করে।

তবে শেখ হাসিনার পতনের পরদিন ৬ আগস্ট সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী ও মীর আহমাদ বিন কাসেমকে মুক্তি দেওয়ার পর থেকে এই মিথ্যা প্রকাশ্যে চলে আসে। আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে। মীর আহমাদ বিন কাসেম ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেমের ছেলে। আয়নাঘরে তাদের আট বছর আটকে রাখা হয়।

২০২১ সালের প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ২০০৯ সালে হাসিনা ক্ষমতায় আসার পর থেকে নিরাপত্তা বাহিনী ৬০০ জনেরও বেশি মানুষকে গুম করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গুম করা ব্যক্তিদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয়েছে, আদালতে হাজির করা হয়েছে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু তারপরও অন্তত ১০০ জন এখনও নিখোঁজ।

বিগত সরকার পতনের পরের দিন থেকে নিখোঁজ ব্যক্তিদের অনেকেই পরিবারের কাছে ফিরে আসা শুরু করলে বিগত দেড় দশক ধরে সরকার কর্তৃক গুমের সত্যতা প্রকাশ পায় এবং প্রকৃত চিত্র জন সমক্ষে আসে। র্দীঘদিন ধরে আয়নাঘরে অবস্থানরত নিখোঁজ ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে যে ভয়ংকর চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত নির্মম ও অমানবিক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আয়নাঘর নামক যে গোপন নির্যাতন সেলের তথ্য উঠে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বস্তুতপক্ষে ইউটিউব ও কিছু সংবাদমাধ্যমে এ আয়নাঘর সম্পর্কে অস্পষ্ট কিছু তথ্য মাত্র কয়েক মাস আগে জনসমক্ষে আসে কিন্তু তাও কোন নির্ভরযোগ্য খবর ছিল না।

বিবৃতিতে বলা হয়েছে, কোন ব্যক্তি অপরাধ করলে বাংলাদেশ সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রকাশ্য আদালতে দ্রুত বিচার করার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও আয়নাঘরে আটক বন্দিদের বিচারের সম্মুখীন না করে বছরের পর বছর আয়নাঘর নামক গোপন ঘরে আটকে রেখে বন্দিদের নির্যাতন ও নিপীড়ন করা হতো। উল্লেখ্য যে, ২০১৯ সালে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ হতে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর নিখোঁজ মাইকেল চাকমাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পত্র পাঠানো এবং বেশ কিছু তাগিদ পত্র দেওয়ার পর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, মাইকেল চাকমা নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে নিখোঁজ বা অপহরণ হয়েছে এই ধরনের কোন তথ্য তাদের কাছে নেই বিধায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি।

সুয়োমটোতে উল্লেখ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিখোঁজ/গুমের অভিযোগ কমিশন স্বপ্রণোদিত হয়ে কিংবা কারো অভিযোগের ভিত্তিতে গ্রহণ করে সরকারের নিকট শুধু প্রতিবেদন তলব করতে পারে। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ এর ১৮ ধারার সীমাবদ্ধতার কারণে কমিশন এক্ষেত্রে নিজে তদন্ত করতে পারে না বিধায় শুধুমাত্র সরকারের দেওয়া প্রতিবেদনের ওপর নির্ভর করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সরকারের কাছ থেকে এই প্রতিবেদন পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আইনের এই সীমাবদ্ধতা কমিশনকে অনেকটা অসহায় অবস্থার মধ্যে ফেলে দেয় যার সংস্কার প্রয়োজন বলে কমিশন মনে করে।

একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আয়নাঘর নামক নিষিদ্ধ কারাগারে বছরের পর বছর আটক রেখে যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তা একাধারে সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে কমিশন মনে করে। বিনা বিচারে আটক থাকার ফলে এ সকল বন্দিদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এক্ষেত্রে প্রত্যেকে ক্ষতিপূরণ পাওয়ার দাবীদার।

এই প্রেক্ষাপটে, আয়নাঘর নামক এই গোপন নির্যাতন সেলের অবস্থান কোথায়? কারা এই সেল পরিচালনা করতো, তৈরি হওয়ার পর সর্বমোট কতজন এ আয়নাঘরে অন্তরীণ ছিল, তাদের পরিচয়, কোন আইনবলে তাদের অন্তরীণ করা হয় এবং কারা এই গোপন সেল তৈরীর নেপথ্যে ছিল একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা জনসমক্ষে আসা উচিত। সেই সাথে আরও কোন ব্যক্তি এই নির্যাতন সেলে আটক থাকলে দ্রুত মুক্ত করার ব্যবস্থা গ্রহণসহ আয়নাঘর তৈরির নেপথ্যের কারিগরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কমিশনে দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্য সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-কে বলা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

Tags: আয়নাঘরজাতীয় মানবাধিকার কমিশন
Previous Post

ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী

Next Post

দ্রুত সাগর-রুনি হত্যা মামলার বিচার শেষ করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ

Next Post
সম্পাদক পরিষদের লোগো, বাংলা ও ইংরেজি ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত সাগর-রুনি হত্যা মামলার বিচার শেষ করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ

বাংলাদেশ সেনা, নৌ, ও বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসও হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT