চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রেয়াসের মৃত্যু গুজব, জানালেন ‘আমি বেঁচে আছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 20, আগস্ট 2024
in বিনোদন
A A
আনন্দিত যুবক সানগ্লাসে, শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের নিয়ে গুজব ও মিথ্যা খবর ছড়ানো এখন আর নতুন কোন বিষয় নয়। যার ফলে প্রায় সময়ই নানান অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় তারকাদের। এবার তেমনই এক ঘটনার সম্মুখীন হলেন বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে।

হঠাৎই মৃত্যুর গুজবের শিকার হলেন শ্রেয়াস। যে খবরে রীতিমত সয়লাব সোশ্যাল মিডিয়া। আকস্মিকভাবে এ খবর ছড়িয়ে পড়ায় বিস্মিত হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু শ্রেয়াসের মৃত্যুর খবরটি সত্য নয়।

ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়াস জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন। এক বিবৃতিতে শ্রেয়াস তালপাড়ে লেখেন, ‘আমি নিশ্চিত করতে চাই, আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং ভালো আছি। আমার মৃত্যুর খবর ভাইরাল হয়েছে, এ সম্পর্কে আমি জ্ঞাত। এ খবরের অপব্যবহার করা হচ্ছে। এটি সত্যিকার অর্থে ক্ষতির কারণ হতে পারে। এটি নিয়ে কেউ কেউ মজা করছেন, কেউ কেউ চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে আমার পরিবার।’

শ্রেয়াসের ছোট মেয়েটি বাবার মিথ্যা খবরে ভীত হয়ে পড়েছে। তা জানিয়ে শ্রেয়াস লেখেন, ‘আমার ছোট মেয়েটি প্রতিদিন স্কুলে যায়, এরই মধ্যে আমার সুস্থতার বিষয় নিয়ে সে উদ্বিগ্ন হয়ে পড়েছে। সে ক্রমাগত আমাকে প্রশ্ন করছে। মিথ্যা খবরটি তার ভেতরে ভয় আরো গভীর করছে। স্কুলের শিক্ষক ও সহপাঠিদের কাছ থেকেও প্রশ্নের মুখোমুখি হচ্ছে।’

গত বছরের ১৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়াস তালপাড়ে। এরপর তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। ৪৭ বছর বয়সি শ্রেয়াসের এনজিওপ্লাস্টি করা হয়। পরে সুস্থ হয়ে বাসায় ফেরেন এই অভিনেতা।

হিন্দি এবং মারাঠি ভাষার সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস। পাশাপাশি তার সিনেমা বক্স অফিসেও সাড়া ফেলে। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রেয়াস তালপাড়ে ৪৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’ প্রভৃতি। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: বলিউড অভিনেতামৃত্যু গুজবশ্রেয়াস তালপাড়ে
Previous Post

আন্দোলনের শেষের কয়েকদিন খুব কঠিন সময় গেছে: শান্ত

Next Post

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বিটিএস তারকা

Next Post
বিটিএস তারকা পার্ক জিমিনের স্টাইলিশ পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বিটিএস তারকা

দীপু মনি ও আরিফ খান জয় আদালতে আনা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপু মনি ও আরিফ খান জয়কে আদালতে আনা হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT