চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনের শেষের কয়েকদিন খুব কঠিন সময় গেছে: শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 20, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি হাতে ক্রিকেটাররা, উঁচু স্থানে, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে সরকার পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে আসতে চলেছে আমূল পরিবর্তন। বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। তবে ক্রিকেট দলে সেটির প্রভাব পড়েনি। অধিনায়কের আসনেই আছেন নাজমুল হোসেন শান্ত।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় দেশের কঠিন সময়ে ক্রিকেটারদের পরিস্থিতি নিয়ে।

শান্ত বলেন. ‘শেষের কয়েকদিন খুব কঠিন সময় গিয়েছে আমাদের সবার। খুবই দুঃখজনক, সবাই খুবই স্ট্রাগল করেছে, যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

‘যে পরিস্থিতি ছিল প্রত্যেকটা পরিবারের জন্য কঠিন ছিল, প্রত্যেকটা মানুষের জন্য কঠিন ছিল। আশা করছি সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে কাটাতে পারব। আমরা খেলোয়াড় হিসেবে চাই খেলাগুলো ঠিকমতো হোক। যেন সুস্থভাবে খেলায় অংশ নিতে পারি। এটাই আশা করছি।’

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় টেস্টের লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

পাকিস্তান দল ম্যাচ শুরুর দুদিন আগেই ঘোষণা করেছে একাদশ। চার পেসার রেখেছে। দেশটির বিপক্ষে বাংলাদেশের টেস্টের রেকর্ড খুব ভালো নয়। ১৩ টেস্টে মাত্র একটিতে ড্র, ১২টিতে হার। পাকিস্তানের মাটিতে কোনো ফরম্যাটেই জয় নেই বাংলাদেশের।

পেছনের পরিসংখ্যানে না তাকিয়ে সামনে তাকাতে চান শান্ত। বললেন, ‘অতীতে কী হয়েছে সেটি নিয়ে আমরা ভাবছি না। ভালো খেললে অবশ্যই ফলাফলে (রেকর্ড) পরিবর্তন আনা যায়। ম্যাচে টস গুরুত্বপূর্ণ, তবে তা নিয়ে পড়ে থাকারও সুযোগ নেই। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লড়তে আমরা প্রস্তুত।’

তিন ফরম্যাটেই বাংলাদেশের দুশ্চিন্তার নাম ব্যাটিং। বেশ কয়েকটি সিরিজ ধরে ২২ গজে সুবিধা করতে পারছেন না ব্যাটাররা। শান্ত জানালেন, ব্যাটিংয়ে উন্নতির দিকে চোখ রাখছে পুরো দল।

‘ব্যাটিংয়ে আমাদের ভালো যাচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজেও আমরা ওরকম ভালো করিনি। ভালো প্রস্তুতি আমরা নিতে পেরেছি যতটুকু সুযোগ পেয়েছি। সবার ভেতরে বিশ্বাস আছে এবার ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করবো। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংও খুব গুরুত্বপূর্ণ। এবার দল হিসেবে খুব ভালো করার সুযোগ আছে আমাদের।’

Tags: অধিনায়ককোটা আন্দোলনটেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তানরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসশান্ত
Previous Post

সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

Next Post

শ্রেয়াসের মৃত্যু গুজব, জানালেন ‘আমি বেঁচে আছি’

Next Post
আনন্দিত যুবক সানগ্লাসে, শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রেয়াসের মৃত্যু গুজব, জানালেন ‘আমি বেঁচে আছি’

বিটিএস তারকা পার্ক জিমিনের স্টাইলিশ পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বিটিএস তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT