চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবির নেতা হত্যার দায়ে সাবেক মেয়র লিটনসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 20, আগস্ট 2024
in - সেমি লিড, অপরাধ
A A
শিবির নেতা হত্যার মামলার আসামি লিটন, সাবেক মেয়র. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গুলিতে ছাত্রশিবির নেতা রায়হান নিহতের ঘটনায় সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করে ১২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে নিহতের সহোদর মো. রানা ইসলাম বাদী হয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিত) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও নগরীর চন্ডিপুর এলাকার যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলসহ ৫০ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১ হাজার ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বেলা অনুমান ১২টা সাড়ে ১২টার দিকে ভিকটিম রায়হান আলী ও সাক্ষীসহ প্রায় ২ হাজার ছাত্র-জনতা মিছিল নিয়ে তালাইমারী থেকে শহরে আসছিলেন। মিছিলটি নগরীর আলুপট্টি এলাকার স্বচ্ছ টাওয়ারের সামনে আসলে নেতাকর্মীরা জানতে পারেন আসামিরা কুমারপাড়ায় দলীয় অফিসের সামনে সমাবেশ করেছে। সেখানে মেয়র লিটন আন্দোলনকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।

এ খবর শোনার পর সংঘাত এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্বচ্ছ টাওয়ারের সামনে দিয়ে মিছিল নিয়ে সাগরপাড়ার দিকে যাওয়ার সময় বেলা ১টা ১০ মিনিটের দিকে আসামিরা কুমারপাড়া থেকে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে স্বচ্ছ টাওয়ারের সামনে এসে গুলি ও ককটেল হামলা শুরু করে। ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ছত্রভঙ্গ হয়, নেতাকর্মীরা ছাটাছুটি করতে থাকে।

এসময় মেয়র লিটন, ডাবলু সরকারের নেতৃত্বে রুবেল, রাজীব, রনি, মোস্তফাসহ আসামিদের ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়। তাদের আক্রমণে মারুফ মর্তুজা, ইব্রাহীম আলী, মারুফ আল হাসান ও মেহেদী হাসানসহ অনেক ছাত্র গুলিবিদ্ধ হলে রায়হান আলী তাদের উদ্ধার করতে যান। এসময় আসামি জহিরুল হক রুবেল তার হাতে থাকা রিভলভার দিয়ে রায়হান আলীর মাথায় গুলি করেন।

পরে রায়হানসহ আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সন্ধ্যায় রায়হান আলীর মৃত্যু হয়। ময়নাতদন্ত ও রাজশাহী কলেজ মাঠে জানাযা শেষে পরদিন রায়হান আলীকে নিজগ্রাম পুঠিয়ার মঙ্গলপাড়ার কবরস্থানে দাফন করা হয়।

Tags: ছাত্রশিবির
Previous Post

মদ খেয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেপ্তার অভিনেতা!

Next Post

শেষ ভাষণে কাঁদলেন জো বাইডেন

Next Post
জো বাইডেনের শেষ ভাষণে কাঁদছেন, সমর্থকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ভাষণে কাঁদলেন জো বাইডেন

নেতা মোঃ মমিন মণ্ডল, সাবেক এমপি, ছাত্র হত্যায় মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র হত্যায় সাবেক এমপি মমিন মণ্ডলসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT