চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যায় সমাবেশে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 18, আগস্ট 2024
in আন্তর্জাতিক
A A
নাগপুরে চিকিৎসকদের জন্য ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারত। এর মধ্যেই কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় বেআইনি সমাবেশের ওপর সাতদিনের নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ রোববার (১৮ আগস্ট) থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৫ জন বা তার বেশি মানুষের জমায়েত না করার নির্দেশ দিয়েছে পুলিশ। কেউ এ আদেশ না মানলে পুলিশ ব্যবস্থা নেবে।

গত বুধবার রাতে মেয়েদের রাতদখলের মিছিলের সময় আরজি কর হাসপাতালে হামলা হয়। তাণ্ডব চলে জরুরি বিভাগেও। এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।

গত ৯ অগস্ট সকালে আরজি কর মেডিকেল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক জন, যিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন।

ভারতের চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ৫ দফা দাবি জানিয়েছে। তারমধ্যে অন্যতম হল নিরাপত্তা ব্যবস্থা। তাদের দাবি, হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা হতে হবে বিমানবন্দরের মতোই। মোতায়েন করতে হবে নিরাপত্তা কর্মী, থাকতে হবে সিসিটিভি।হাসপাতালগুলোকে সেফ জোন হিসেবে ঘোষণা করতে হবে।

আরজি করের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আজ সকাল থেকেই ভারতের চিকিৎসকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। বেলা বাড়তেই দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, আমেদাবাদ, চেন্নাই, সেকেন্দারবাদসহ একাধিক জায়গার হাসপাতালগুলিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। ফলে দেশটির অন্তত ৫০ হাজার হাসপাতালে পরিষেবা ব্যাহত হচ্ছে।

Tags: কলকাতাচিকিৎসক ধর্ষণভারতহত্যা
Previous Post

বার্সার জয় আরও ‘ভালো’ হতে পারত

Next Post

পাহাড় ধসে মা ও ২ কন্যা শিশুর মৃত্যু

Next Post
পাহাড় ধসে মা ও দুই কন্যার মৃতদেহ উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড় ধসে মা ও ২ কন্যা শিশুর মৃত্যু

মমতা ও আশা দেবী, রাজনৈতিক নেত্রীদের ছবি, বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণধর্ষণ ও হত্যার ঘটনায় মমতার পদত্যাগ চাইলেন আশা দেবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT