চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ নতুন ক্রীড়া উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 10, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আন্দোলনকারীরা ঢাকা মার্চের জন্য প্রস্তুত, ব্যানার ও পতাকা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। সূচি-ভেন্যু সব আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে। সে মোতাবেক প্রস্তুতিও চলছিল জোরেশোরেই। তবে গত দুই সপ্তাহে দেশে যে পরিস্থিতি চলছিল তাতে উদ্বেগ দেখা দেয়। বিকল্প ভেন্যুর চিন্তা শুরু করে আইসিসি। সরকার পতনের পর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার শঙ্কা বাড়ে।

তবে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা ধীরে ধীরে উন্নতির পথে থাকায় আশায় বুক বাধছে সবাই। শনিবার মিরপুরে অনুশীলন করেছে স্বাগতিক দেশের মেয়েরা। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন।

একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘একটা বিষয় আমার চোখে পড়েছে। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার সঙ্গে আছেন।’

‘আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রোববারই বসবো। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেবো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারবো।’

গত মে মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছিল আইসিসি। ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর শেষ হওয়ার কথা ১০ দলের আসরটি। খেলা হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Tags: ২০২৪টি-টুয়েন্টিবাংলাদেশমেয়েদের বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

৪ দফা দাবিতে সনাতনী নাগরিকদের গণ-অবস্থান ও বিক্ষোভ

Next Post

এখনও স্থগিত করা হয়নি নতুন শিক্ষাক্রম: এনসিটিবি

Next Post
এনসিটিবির লোগো সহ শিক্ষাক্রমের জন্য প্রস্তুতিপর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও স্থগিত করা হয়নি নতুন শিক্ষাক্রম: এনসিটিবি

বাংলাদেশে পুলিশ ও সাধারণ মানুষ নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাভাবিক হতে শুরু করেছে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT