চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ পুনর্গঠন আমাদের অন্যতম প্রতিশ্রুতি: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 09, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জনপ্রিয় যুব নেতা জনি জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, মাথায় লাল টুপি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশে সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আনন্দ উদযাপনের সময় এখনও আসেনি। শহীদের রক্ত ও লক্ষ মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন। এখনও অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে উঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে।

নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অভ্যুত্থানের শহীদদের স্মরণ করছি ও আহতদের প্রতি সমবেদনা। সারাদেশের সকল সমন্বয়কের প্রতি আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতা। সকলের আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারছি।

তিনি বলেন, প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। গত কয়েকদিন ধরে আমি নিরাপত্তাজনিত কারণে ও শারিরীক অসুস্থতার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নসহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনো ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি। জাতীয় স্বার্থে ও গণঅভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখনো রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাদেরকে সাধুবাদ জানাই। আশাকরি খুব দ্রুতই আইন শৃঙ্খলার পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে। বৈষম্যবিরোধী আন্দোলন সরকার ও রাজপথে উভয় যায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সকলকে পাশে থাকার আহ্বান জানাই।

নাহিদ ইসলাম বলেন, আপনাদের সকল ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। সবার দোয়া ও ভালবাসা কামনা করছি। আবারও প্রতিবাদী ছাত্র-জনতাকে ধন্যবাদ।

এর আগে, বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।

Tags: অন্তর্বর্তী সরকারনাহিদ ইসলামবাংলাদেশসমন্বয়ক
Previous Post

অ্যাথলেটিকসে তিনটি সোনা যুক্তরাষ্ট্রের, রেকর্ড গড়ে সোনা পাকিস্তানি নাদিমের

Next Post

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Next Post
ঝড়ের সময় ঝড়ো বাতাসে দুলছে গাছের শাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশে ফিরছেন, ছবি তোলা হয়েছে একটি অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরে আসবেন শেখ হাসিনা: সজীব ওয়াজেদ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT