চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় দুইদিনে সংঘাত-সহিংসতায় ১১ জনের প্রাণহানি

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
5:31 অপরাহ্ন 06, আগস্ট 2024
in কুমিল্লা, জনপদ
A A
Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর কুমিল্লাজুড়ে সংঘাত-সহিংসতা ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পুলিশসহ অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার ৬ আগস্ট বিকেল পর্যন্ত বিভিন্ন মাধ্যমে এসব তথ্য পাওয়া যায়।

নিহতদের মধ্যে কুমিল্লার তিতাস থানার এ এস আই রেজাউল করিম, কনস্টেবল মাইনুদ্দিন লিটন, দাউদকান্দি উপজেলার সদরের তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া, চৌদ্দগ্রাম উপজেলার জামসেদ এবং নগরীর তালপুকুর পাড় এলাকার সামির পরিচয় পাওয়া গেছে। এছাড়াও নগরীর অশোকতলা এলাকার সাবেক কাউন্সিলর শাহ আলম খানের বাড়িতে আগুন দিতে গিয়ে সেখানে পুড়ে ৬ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, সোমবার বিকেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিতাস থানা ঘেরাও করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি করলে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। তাদের উদ্ধারের পর কিছু মানুষ তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করে। এ সময় থানা পাহারায় থাকা পুলিশ সদস্য রেজাউল ও লিটন জীবন রক্ষার্থে থানার পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন। লোকজন তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

অপরদিকে, সোমবার বিকেলে প্রায় কাছাকাছি সময়ে দাউদকান্দি মডেল থানা ঘেরাও করতে যান বিক্ষুব্ধ জনতা। এসময় পুলিশ আত্মরক্ষার্থে এলোপাথাড়ি গুলি চালায়। পুলিশের গুলিতে মারা যান দাউদকান্দি উপজেলার সদরের তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া। তিনি বাজার করতে ঘর থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। একই দিন বিকেলে কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকার একটি বাসায় হামলা চালায় বিক্ষুব্ধরা। এসময় সামি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

একই দিন বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে জামসেদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

সাবেক কাউন্সিলরের বাসায় আগুন দিতে গিয়ে ৬ জনের মৃত্যুর খবর

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম খানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করতে গিয়ে আগুনে পুড়ে ৬ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এর মধ্যে ঘটনাস্থল থেকে সোমবার রাতে ৫ জন এবং মঙ্গলবার সকালে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৮টার দিকে শতাধিক বিক্ষুব্ধ জনতা শাহ আলম খানের বাসভবনে ভাঙচুর চালায়। এসময় বিক্ষুব্ধদের একটি অংশ ভাঙচুর করতে করতে ভবনের তৃতীয় তলায় উঠে যায়। একই সময়ে বিক্ষুব্ধদের অপর একটি অংশ নিচতলায় আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুনের শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ধোয়ায় দম বন্ধ হয়ে এবং আগুনে পুড়ে ৬ জন মারা যান।

স্থানীয় বাসিন্দা জয়াশীষ বলেন, রাতে আমরা ভবনটিতে আগুন জ্বলতে দেখেছি। শুনেছি আগুনে পুড়ে ৬/৭ জন মারা যায়। তাদের বাসা অশোকতলা এলাকাতেই। রাতে আশপাশের বাসা থেকে স্বজন হারানোর কান্নাও শুনেছি।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীনেশ কুমার বলেন, কোথায় কি হয়েছে কোনো কিছুই বলতে পারবো না। নিজেরাই আতঙ্কে আছি।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বী জানান, সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আহত হয়ে ৭৫ জন চিকিৎসার জন্য এসেছেন। এর মধ্যে ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে তিতাস থানার এক পুলিশ সদস্যের মরদেহও হাসপাতালে নিয়ে আসা হয়।

Tags: প্রাণহানিশেখ হাসিনার পদত্যাগ
Previous Post

শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

Next Post

যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে জটিলতা

Next Post
শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে গভীর চিন্তায় বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে জটিলতা

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রদবদল, সেনা সদস্যরা প্রশিক্ষণে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT