চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে বন্যায় পানিবন্দী আড়াই হাজার পরিবার

রবিউল হক রবি by রবিউল হক রবি
10:58 পূর্বাহ্ন 03, আগস্ট 2024
in জনপদ, ফেনী
A A
ফেনীতে বন্যার পানিতে প্লাবিত এলাকা ও আশেপাশের বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ২৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

শুক্রবার (২ আগষ্ট) পরশুরামের শালধর এবং টেটেশ্বর গ্রামে মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২টি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়ে লোকালয়ে ঢুকছে পানি। এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, গত ১ জুলাই শালধরের একইস্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রামের বাড়িঘরে পানি ওঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই স্থানের পুরোপুরি মেরামত শেষ হওয়ার আগেই আবার ভাঙ্গন দেখা দেয়। শালধর দিয়ে এখন লোকালয়ে পানি ঢুকছে।

তিনি আরও জানান, তবে টেটেশ্বরের ভাঙনটি এবার নতুন। গতমাসের ১২টি ভাঙা অংশের ১০০ মিটার বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড দেড় কোটি টাকা ব্যয় করেছে। গত ২৪ ঘন্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

ফেনীর সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Tags: পানিবন্দীবন্যা
Previous Post

অলিম্পিক: আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের পর মারামারি

Next Post

সমন্বয়কদের সঙ্গে বসতে ৩ আওয়ামী লীগ নেতাকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

Next Post
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সমন্বয়কদের সঙ্গে বসতে ৩ আওয়ামী লীগ নেতাকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি, ছাত্ররা রাস্তায় প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT