চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 01, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জনপ্রিয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা গণসমাবেশে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রতিষ্ঠান মিথ্যাচার, প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিটি ফোর্সই প্রতিটি বিষয়ে জনগণকে মূর্খ মনে করেছে।

তিনি বলেন, প্রতিটি কথায় তারা নিজেরাই মূর্খের পরিচয় দিয়েছে, সেটা তারা ভুলে গেছে। মিথ্যাচার করে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা থেকে সরে আসতে হবে। মিথ্যাচার দেশবাসী বুঝে গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, জবাবদিহিবিহীন ক্ষমতার ঊর্ধ্বে অবস্থান করে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে যে সংস্থাগুলো কাজ করছে এমনই একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আমরা আজ কথা বলছি। সেই সংস্থাসহ তারা স্বাধীন দেশে বাস করে ছাত্র সমাজ ও জনতার শক্তি এবং তাদের মত, অজেয় শক্তির বিরুদ্ধে গিয়ে দমন নিপীড়ন চালিয়েছে। এমনকি এসব প্রতিষ্ঠান মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। মূর্খতা ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে যে কাজগুলো করেছে সংবিধান লঙ্ঘন করেছে। আইনের লঙ্ঘন করেছে।

তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পেশাগত উৎকর্ষতার কথা তারা বলে থাকেন। পেশাগত প্রশিক্ষণের বাইরে গিয়ে তারা আমাদের প্রতারিত করার চেষ্টা করেছেন। তাদের মানদণ্ডে দেশবাসীকে বিচার করার কোনো সুযোগ নেই। আমি বলব, তারা এটা করতে পেরেছে এ কারণে তাদের মধ্যে একটি ধারণার সৃষ্টি হয়েছে, শুধুমাত্র এই ছয়জনকে আটকের বিষয়টা না। সার্বিকভাবে যে পরিস্থিতির সৃষ্টি করেছে, এর মূল বিষয়টা হলো দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্যে তারা নিজেরা ধারণা সৃষ্টি করেছে, তারা বিচারহীনতা চিরদিন উপভোগ করতে পারবে। যদি তাই হয়, তাহলে আপনি কেন মিথ্যাচার করছেন? বন্ধ করুন। আপনি বলেন, আমি নির্বিচারে ছাত্রদের গুলি করেছি, নির্বিচারে আটক করে রেখেছি। নির্বিচারে সারাদেশে অসংখ্য মানুষ, শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে অন্যায় করেছি, অধিকার হরণ করেছি। ছাত্রদের সম্পূর্ণ যৌক্তিক ও নৈতিকতায় বলিয়ান যে দাবি যেটি সরকারও ঘোষণা করেছে। সেই আন্দোলনে নির্বিচারে অত্যাচার করেছি।

Tags: আইন-শৃঙ্খলা বাহিনীকোটা আন্দোলনটিআইবি নির্বাহী পরিচালকড.ইফতেখারুজ্জামানডিবিপ্রতারণা
Previous Post

বাস-ট্রাকের চাপায় দুই ভাইসহ নিহত ৪

Next Post

প্যারিসে সেমিতে আলকারাজ

Next Post
প্যারিসে সেমিতে আলকারাজের খুশি খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে সেমিতে আলকারাজ

ব্রিটিশ দৌড়বিদ জ্যাক গিলবার্টের ছবি, অলিম্পিকে অংশগ্রহণের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকে দৌড়াবেন না ব্রিটেনের জ্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT