চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে দুই হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 30, জুলাই 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে পৃথক দুই হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মহেশখালীর মাতারবাড়িতে রব্বত আলী হত্যা মামলায় তিনজন এবং রামু উপজেলার পানিরছড়া মামুন বাজার এলাকার খোরশেদ আলম বাবুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তিন আসামিকে দুই লাখ ও অপরজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোশারফ হোসাইন পৃথক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার আসামিরা হলেন: জালাল আহমেদ, আব্দুল মালেক, শামসুল আলম, করিম দাদ, আব্দুল মুনাফ ও শেরে ফরহাদ। তাদের মধ্যে জালাল আহমেদ ও আব্দুল মালেক মারা যান।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোজাফফর আহমেদ হেলালী জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৯৯৫ সালের ৪ মার্চ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে ছোট ভাইয়ের নির্দেশে খুন হন রব্বত আলী নামের এক দিনমজুর। এ ঘটনায় নিজেকে আড়াল করতে পরেরদিন (৫ মার্চ) ৪১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই জালাল আহমেদ। পরে ২০ মার্চ বাদীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি দরখাস্ত করেন নিহতের স্ত্রী জুবাইরা বেগম। আদালত মামলা দুটি সিআইডির সিনিয়র অফিসার দিয়ে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে সিআইডির পরিদর্শক করিম গণি জালাল আহমেদকে প্রধান করে পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন। একই দিন তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি শওকত বেলাল জানান, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামু উপজেলার পানিরছড়া মামুন বাজার এলাকায় যাত্রীবাহী ট্যাক্সি ভাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই শেরে ফরহাদের হাতে খুন হন খোরশেদ আলম বাবুল। নিহত বাবুল ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। একইদিন আবুল কাশেম বাদী হয়ে শেরে ফরহাদ ও তার বাবা সিরাজুল ইসলামকে আসামি করে রামু থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা রামু থানার তৎকালীন এসআই মোহাম্মদ মোস্তফা তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন।

সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার শেরে ফরহাদের মৃত্যুদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর আসামি মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেন আদালত।

Previous Post

৬ সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে প্রশ্ন আদালতের

Next Post

বৈধভাবে মালদ্বীপে মাথা উঁচু করে থাকবো

Next Post
বাংলাদেশের পতাকা পাশে একজন নেতা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈধভাবে মালদ্বীপে মাথা উঁচু করে থাকবো

শাফিন আহমেদ ব্যান্ডের পারফরম্যান্স, গিটার ও সঙ্গীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT