চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেন্টিলেশনে কেমন আছেন জুয়েল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 27, জুলাই 2024
in বিনোদন
A A
জুয়েল হাসপাতালে ভেন্টিলেশনে, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ তারিখ থেকে হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের নিবির পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন জুয়েল। এ সময়ে অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি বলে চিকিৎসকের বরাতে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জুয়েলের মেজ ভাই মহিবুর রেজা রুবেল।

শনিবার বিকেলে তিনি জানান, সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের শারীরিক অবস্থার কার্যত কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে জমে থাকা পানি বের করা হচ্ছে তার।

তিনি জানান, শুক্রবার জুয়েলের ফুসফুস থেকে ১ লিটার জমানো পানি বের করা হয়, শনিবার বের করা হয়েছে ২ লিটার পানি। সেই সাথে কড়া ডোজের ওষুধের কারণে ইনফেকশনও অনেকটা কমতে শুরু করেছে।

প্রতিদিন বেলা ১২টার দিকে জুয়েলের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে ব্রিফ করেন চিকিৎসকরা। শনিবার তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের চেয়ে ইম্প্রুভ করছেন জুয়েল। তবে নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না ‘এক বিকেলের’ এই শিল্পী। কৃত্রিম উপায়ে তাকে শ্বাসপ্রশ্বাস দেয়া হচ্ছে।

রুবেল বলেন, লাইফ সাপোর্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝি রোগী কোমায় চলে যায়, বা তার শরীরের অঙ্গগুলো অকার্যকর হয়ে যায়- জুয়েলের ক্ষেত্রে তেমনটা না হলেও তাকে যেহেতু এখনো ভেন্টিলেশনে রেখে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দেয়া হচ্ছে, সুতরাং বলা যায় জুয়েলও লাইফ সাপোর্টে আছেন। তবে তার শরীর রেসপন্স করছে। আমরা আশা করি, দ্রুতই জুয়েল নিজে নিজে শ্বাস নিতে পারবেন।

নব্বই দশকে ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। বাবা মায়ের অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে।

১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।

যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে গাইতে গিয়ে সদ্য ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেলেন কিংবদন্তী ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এমন দুঃসংবাদের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নব্বই দশকের শ্রোতাপ্রিয় শিল্পী, অনুষ্ঠান নির্মাতা জুয়েল। স্বভাবতই শোকাবহ সংগীত অঙ্গন। সংগীতের বহু মানুষের কামনা, চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন জুয়েল!

Tags: কণ্ঠশিল্পীজুয়েললিড বিনোদনশাফিন আহমেদশিল্পীহাসান আবিদুর রেজা জুয়েল
Previous Post

প্যারিস অলিম্পিকে ডোপকাণ্ডে নিষিদ্ধ ইরাকের সাজ্জাদ

Next Post

তৃতীয় মাত্রার আজকের পর্বের অতিথি প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

Next Post
প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান তৃতীয় মাত্রার আজকের পর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় মাত্রার আজকের পর্বের অতিথি প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়েও ভুটানের বিপক্ষে দাপুটে জয় সাবিনাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT