চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ হত্যার পর যারা ঝুলিয়ে রেখেছিল সবার পরিচয় পেয়েছি: ডিবিপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 26, জুলাই 2024
in - সেমি লিড, অপরাধ
A A
পুলিশ হত্যার পর ঝুলিয়ে রাখা মানুষের ছবি, জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রবাড়ীতে এক পুলিশ সদস্যকে হত্যার পর ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় পুলিশ সদস্য গিয়াস উদ্দিনকে হত্যার পর যারা ঝুলিয়ে রেখেছিল তাদের সবার পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিবিপ্রধান বলেন, যারা পুলিশকে রাস্তায় হত্যার পর ঝুলিয়ে রেখেছিল, তাদের প্রত্যেকের নাম-পরিচয় পেয়েছি। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, পুলিশ ও ছাত্রলীগ মারলে যারা টাকা দেওয়ার কথা বলেছিল তাদের মধ্যে কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। যারা ঢাকা শহরকে অকার্যকর করার দায়িত্ব নিয়েছিল তাদের মধ্যে সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নিরব, এস এম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম মজনু ও আমিনুল ইসলামসহ বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মী আমাদের কাছে গ্রেফতার রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছি।

হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তারদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি। দেশের বাইরে থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, ‘নতুন কমিটির দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছে, যদি নির্দেশনা না মানো তাহলে তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে।’

তিনি বলেন, ডিবি ও থানা পুলিশ ঢাকার বিভিন্ন মহল্লায় অভিযান পরিচালনা করছে। যারা সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে ও পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আবার এটাও বলে রাখি, কাউকে অযথা হয়রানি করা হবে না।

সাংবাদিকদের উদ্দেশে ডিবি প্রধান বলেন, পুলিশের কোনো সদস্য সাধারণ মানুষকে হয়রানি করছে- যদি এমন সংবাদ পান তবে আমাদের জানাবেন।

হামলায় অর্থের জোগান কীভাবে এসেছে- জানতে চাইলে তিনি বলেন: কোমলমতি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের ভেতর ঢুকে জামায়াত-শিবির ও বিএনপির নব্য কমিটির নেতারা উপরের নির্দেশ পেয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে, এটি তাদের পূর্বপরিকল্পিত। পরিকল্পিত না হলে এত দ্রুত সময়ের মধ্যে বাইরে থেকে ঢাকায় নিয়ে এলো কীভাবে?

‘আর তাদের কাছে খাবার, পানি, অস্ত্র, লাঠি পৌঁছে দেওয়ার কাজ করেছে জামায়াত-বিএনপিপন্থি কিছু উঠতি ব্যবসায়ী। তাদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি, বাকিদেরও আইনের আওতায় আনা হবে। যারা মাঠপর্যায়ে টাকা বিলি করেছে তাদেরও আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা সব তথ্যই পেয়েছি।’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

Tags: ডিবিপ্রধানমোহাম্মদ হারুন অর রশীদ
Previous Post

ব্যর্থতার দায়ে ভেঙে দেয়া হলো ঢাকা উত্তর আওয়ামী লীগের ২৭টি কমিটি

Next Post

হেলিকপ্টার থেকে গুলি নয়, উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে: র‍্যাব

Next Post
র‍্যাবের হেলিকপ্টার উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, গুলি নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার থেকে গুলি নয়, উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে: র‍্যাব

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা অপপ্রচার চালিয়ে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT