চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টার থেকে গুলি নয়, উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে: র‍্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 26, জুলাই 2024
in - সেমি লিড, অপরাধ
A A
র‍্যাবের হেলিকপ্টার উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, গুলি নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে দুর্বৃত্তদের সহিংসতার ঘটনা প্রতিরোধে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি। বরং বিভিন্ন ভবনে আটকে পড়া সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের উদ্ধার কার্যক্রম চালিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর কারওয়ান বাজারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ কথা জানান।

সম্প্রতি সংঘর্ষের ঘটনা প্রতিরোধে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড ফেলা হয়। তবে এ ঘটনার ভিডিও ব্যবহার করে হেলিকপ্টার দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি করার অভিযোগে তথ্য ছড়ানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা গত ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও নাশকতার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।রাজধানীর রামপুরায় বিটিভি ভবন, মিরপুরে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানিফ ফ্লাইওভার, সেতু ভবন, ডাটা সেন্টার, বিআরটিএ ভবন এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় নজিরবিহীন হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

হেলিকপ্টার থেকে কোনো প্রকার গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন: ১৮ জুলাই আন্দোলনকারীদের আক্রমণের শিকার হয়ে ডিএমপির সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে অবস্থান নেন। এরপর দুপুর সোয়া ২টায় অবরুদ্ধ ৬১ জন পুলিশ সদস্যকে উদ্ধার করে র‍্যাবের হেলিকপ্টার। ২০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় দুর্বৃত্তরা হাসপাতাল ভবনের নিচে অগ্নিসংযোগ করলে সেই ভবনের বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সদস্যরা ছাদে অবরুদ্ধ হন। ওই সময় ভবনের নিচে তিনজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ভবনের ছাদে অবরুদ্ধরা র‍্যাবের সহায়তা চাইলে হাসপাতালের কর্মচারীসহ ৩৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে র‍্যাবের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

মুনীম ফেরদৌস বলেন, এ সময় দুর্বৃত্তরা কোমলমতি শিশু-কিশোরদের আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা অবরোধ করে এবং ধ্বংসযজ্ঞ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যেতে বাধা সৃষ্টি করে। শিশু-কিশোররা সামনে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ বল প্রয়োগ থেকে বিরত থাকে।

তিনি বলেন, নিরুপায় হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করার জন্য এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের জানমালের ক্ষতিসাধন ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে র‍্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

র‍্যাবের মুখপাত্র বলেন, আকাশপথে র‍্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধারসহ সকল কার্যক্রমের ভিডিওচিত্র র‍্যাব ফোর্সেস কর্তৃক ধারণ করা হয়েছে যা ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, র‍্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

বাংলাদেশের আপামর জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, সরকারি স্থাপনা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানবাধিকার সুনিশ্চিত করতে র্যাবের সকল সদস্য বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চায়নে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

Tags: উদ্ধারকোটা আন্দোলনগুজব
Previous Post

পুলিশ হত্যার পর যারা ঝুলিয়ে রেখেছিল সবার পরিচয় পেয়েছি: ডিবিপ্রধান

Next Post

মিথ্যা অপপ্রচার চালিয়ে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা অপপ্রচার চালিয়ে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে: প্রধানমন্ত্রী

ঢাকায় সেনা ও পুলিশ মোতায়েন, রাস্তায় যানবাহন কম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ ৪ জেলায় আবার কারফিউ বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT