কয়েকদিনের সহিংস ঘটনায় ইন্টারনেট বন্ধের খেসারত দিতে হয়েছে দেশে রপ্তানি নির্ভর আইসিটি সেবা খাতকে। এই খাতে ক্ষতি ৫শ’ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের ভেতরে ই-কমার্স ব্যবসায়ও ক্ষতি অনেক। ৫ দিনে প্রায় ৪০ লাখ ডেলিভারি বন্ধ ছিলো বলে জানিয়েছে ইক্যাব।








