সোনালী লাইফ ইন্সুরেন্স দখলের ষড়যন্ত্র হচ্ছে, আর এর নেপথ্যে কলকাঠি নাড়ছেন নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ নিযুক্ত প্রশাসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস। সংবাদ সম্মেলনে এই অভিযোগ করলেন শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবনবীমা কোম্পানীটির কর্মীরা। তারা বলেন, এরই মধ্যে প্রশাসকের অযাচিত হস্তক্ষেপে বরখাস্ত হওয়া ১৭জনই উচ্চ আদালতের নির্দেশে চাকরী ফেরত পেয়েছেন। এখন অপেক্ষা প্রশাসকের বিদায়ের।








