চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগানের জবাবে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
2:35 অপরাহ্ন 15, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
আন্দোলনকারীদের বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে গতকাল মধ্যরাতে বিক্ষোভের পর এবার স্লোগানের পাল্টা জবাবে মাঠে অবস্থান নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রতিটি হল ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের দলীয় ট্রেন্ট থেকে ক্যাম্পাসের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।

এসময় নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘হৈ হৈ রৈ রৈ, রাজাকার গেলি কই’, ‘রাজাকারের চামড়া, তুলে নেব আমরা’, ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ছাত্র সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, যে শব্দটাকে আমরা শৈশব থেকে ঘৃণিতভাবে জেনে এসেছি সেই রাজাকার শব্দটিকে গতকাল রাতে এই বাংলাদেশের পবিত্র মাটিতে কিছু মুষ্টিমেয় শিক্ষার্থী গর্বভরে উচ্চারণ করেছে। তাদের এহেন কর্মকাণ্ডে সারাদেশের ছাত্রসমাজ লজ্জিত হয়েছে। ৭১ সালে যুদ্ধ হয়েছিল রাজাকারের বিরুদ্ধে, আজ ইবি শাখা ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে ঘোষণা দিতে চাই, এই বাংলার মাটিতে আরেকবার রাজাকার নামের স্লোগান শুনলে নব্য রাজাকারদের সমূলে উৎপাটন করা হবে।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, মীরজাফর ও রাজাকার শব্দগুলো আমরা একই অর্থে ব্যবহার করি। যারা ১৯৭১ সালে পাকিস্তানিদের অনুগত হয়ে নিরিহ বাঙ্গালিকে হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম লুট করেছে তারাই সেই ঘৃণিত রাজাকার গোষ্ঠী। স্বাধীনতার এতবছর পর গতকাল রাতে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘রাজাকার রাজাকার’ স্লোগান দিয়েছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই।

তিনি বলেন, আমরা মনে করি তাদের আসল স্থান ওই পাকিস্তানে। যারা শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা করছেন তাদের কঠোর হুঁশিয়ার করে দিতে চাই।

Tags: ইবি ছাত্রলীগইসলামী বিশ্ববিদ্যালয়কোটা আন্দোলনছাত্রলীগ
Previous Post

এটিএন বাংলার জন্মদিনে চ্যানেল আইয়ের শুভেচ্ছা উপহার

Next Post

রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারাও রাজাকার: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারাও রাজাকার: ওবায়দুল কাদের

ন্যান্সি হাস্যোজ্জ্বল মুখের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গসিপ মাতা’ বলে কাকে কটাক্ষ করলেন ন্যান্সি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT