চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের খাবারে নেই মাছ-মাংস, ভাঙচুর করলো বরপক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 15, জুলাই 2024
in আন্তর্জাতিক
A A
বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের হাতে ফুলের মালা ও হাতের স্পর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের জমজমাট আসর চলছিল। অতিথিরা একে একে আসতে শুরু করেছেন। পনীর, পোলাও, নানা ধরনের রান্না ছিল বিয়ে বাড়িতে। এমনকি বিয়েতে পণও দেওয়া হয়েছিল প্রচুর। কিন্তু এতসব কিছুর পরেও মাছ আর মাংস না থাকায় একেবারে মাথায় রাগ উঠে যায় বরপক্ষের। শুরু হয়ে গেল তুমুল মারপিট। বরপক্ষ কনের বাড়ির লোকজনের উপর চড়াও হয়। একে অপরকে মারছে। ঘুঁষি মারছে। দুই পরিবারের মধ্যে তুমুল লড়াই হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছেলের বাড়ির লোকজন চিৎকার করছেন মারধর করছেন, মহিলারাও ঝামেলায় জড়িয়ে পড়েছেন। কেন মাছ মাংস হয়নি তা নিয়ে তারা প্রথমে প্রশ্ন তোলে। এরপরই শুরু হয় মারধর। চেয়ার ছোঁড়া হয়। গালিগালাজ করা হয়। ঘুঁষি মারা হয়। মারপিট করা হয়। ভাঙচুর করা হয়। একেবারে ভয়াবহ পরিস্থিতি বিয়ে বাড়িতে।

এদিকে, এই গণ্ডগোলের জেরে বরপক্ষ বিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানান যে বরের বাড়ির লোকজন তাদের উপর চড়াও হয়েছিল। তাদেরকে মারধর করা হয়েছে। তাদের কাছ থেকে বিরাট টাকার পণ নেওয়া হয়েছে।

জানা যায়, উত্তরপ্রদেশের দীনেশ শর্মার কন্যা সুষমা শর্মা। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল অভিষেক শর্মার। মালাবদলও হয়ে গিয়েছিল। সব কিছু ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু আচমকাই ছন্দপতন। বরকে এসে বলা হয় যে বিয়ে বাড়িতে মাছ মাংস কিছু করা হয়নি। এর পরই বর, বরের বাবা তীব্র গালিগালাজ শুরু করে দেন। কনের বাবার দাবি, কিছু বুঝে ওঠার আগেই ওরা মারতে শুরু করল। কয়েকজন আমাদের মারধর করা শুরু করল।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে ৫ লাখ টাকা পণ হিসাবে নেওয়া হয়েছে। দীনেশ শর্মা জানিয়েছেন, আমি সাড়ে ৪ লাখ লাখ টাকা অভিষেক শর্মাকে দিয়েছি। গাড়ি কেনার জন্য এই টাকা দেওয়া হয়েছিল। একটা তিলক সেট ও দুটো সোনার আংটিও দিয়েছিলাম।

Tags: তুমুল মারপিটবিয়ে বাড়িভাঙচুরভারতের উত্তরপ্রদেশ
Previous Post

কোপা জিতে যে রেকর্ড আর্জেন্টিনার, নেই আর কারও

Next Post

ডি মারিয়া বিদায়লগ্নে বললেন- ‘এমনটাই লেখা হয়েছিল’

Next Post
ডি মারিয়া ফুটবল ম্যাচে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডি মারিয়া বিদায়লগ্নে বললেন- ‘এমনটাই লেখা হয়েছিল’

ঢাকায় গ্যাস বন্ধ থাকায় রান্নার জন্য জ্বলন্ত মোমবাতি ব্যবহার করছে একজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কিছু এলাকায় মঙ্গলবার বন্ধ থাকবে গ্যাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT