চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে রাস্তা অবরোধ

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
3:10 অপরাহ্ন 14, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে রাস্তা অবরোধের প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা, কর্মচারী ও সহায়ক কর্মচারীরা। দাবি না মানলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘেরাও করার হুমকি দেন তারা।

রোববার (১৪ জুলাই) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা মূল ফটকের সামনে সদরঘাটগামী রাস্তা অবরোধ করেন। রাস্তা অবরোধ করার কারণে সদরঘাটগামী সড়কে যানচলাচল স্থবির হয়ে পড়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কুচক্রি মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরবো না।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেয়া হয়েছে। আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। আমরা এই ধরনের কাজ যৌক্তিক সিদ্ধান্ত মানি না।

কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের ওরফে কাজী মনির বলেন, প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয় গুলোতে নাজেহাল ও হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোন অযৌক্তিক দাবি নয়। আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশ ডাক দিবো। শিক্ষকদের বুঝ দেয়া হয়েছে, তারা ক্লাসে ফিরলেও আমরা ফিরবো না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করবো আমরা।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রত্যয় স্কিম বাতিলের দাবিরাস্তা অবরোধ
Previous Post

‘শক্তি প্রয়োগে’ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছে স্পেন

Next Post

দুর্ভোগ কমেনি বানভাসীদের

Next Post
বানভাসীরা পানিতে ভাসছে, বন্যা পরিস্থিতি অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ভোগ কমেনি বানভাসীদের

বুদ্ধিজীবী একজন মহিলার ছবি, চশমা পরা, ভাবনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে 'পদাতিক'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT