চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দা সিজন-এ ‘বাংলাদেশ নাইট’এ গাইবেন ইমরান-পরশি

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:05 অপরাহ্ন 13, জুলাই 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ নাইটের অনুষ্ঠানে তিনজন অতিথি উপস্থিত, মঞ্চে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়ন ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে আকর্ষণীয় করে তুলতে দ্বিতীয় বারের মতো সৌদি আরবের জেদ্দায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হচ্ছে ‘জেদ্দা সিজন’। সৌদি আরবে বসবাসরত এশিয়ান সম্প্রদায়ের সমৃদ্ধ বৈচিত্র্যকে তুলে ধরতে নাচে, গানে ও বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে ‘জেদ্দা সিজন’।

২৬ জুলাই ভারতীয় ও সৌদি নাইট উদযাপনের মধ্য দিয়ে শুরু হচ্ছে কমিউনিটি ফেস্টিভ্যাল।

জেদ্দার কাছা ডিরা হোটেলের কনফারেন্স হলে আয়োজিত জেদ্দা সিজন উপলক্ষে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেদ্দা সিজনের ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক নওশিন ওয়াসিম।

তিনি বলেন, সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী ও বর্হিবিশ্ব থেকে আগত পর্যটকদের মধ্যে এরাবিয়ান ও  এশিয়ান সংস্কৃতি তুলে ধরা হবে। এ আয়োজনের বাংলাদেশ নাইটে গাইবেন ইমরান ও পরশি। পাশাপাশি ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও নেপালের সংস্কৃতি কর্মীরা এতে অংশ নেবেন।

সৌদি আরব ও ভারতীয় নাইট শো-তে ভারত থেকে আগত শিল্পীদের নাচে, গানে মাতিয়ে রাখতে আসছেন, দাবীজ, নিকিতা গান্ধী, সালমান আলী, গওহর খান, নৃত্য গোষ্ঠী এবং আল-বাহরাহ সাংস্কৃতিক গোষ্ঠী।

আগামী ২ আগস্ট পাকিস্তান এবং ইন্দোনেশিয়া ফেস্টিভ্যালের নাইট। সেখানে পাকিস্তান থেকে আগত শিল্পীদের নাচে, গানে আনন্দ দিতে আসছে আইমা বেগ, বিলাল সাইদ, সোনো ডেঞ্জারাস ডান্স গ্রুপ, লেডি রারা এবং ইন্দোনেশিয়ার টিম মুহিবাহ আনকোলং।

আর ৯ আগস্ট রাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নাইট। এতে এই প্রথমবারের মতো জেদ্দা সিজনে আসছে সংগীত শিল্পী ইমরান ও পরশি, উপস্থাপিকা ফারজানা বিথীসহ জেদ্দায় প্রবাসীবাংলাদেশী কমিউনিটির নৃত্য শিল্পীরা। শ্রীলঙ্কায় ইভেন্টে থাকছে ইশারা আক্কালঙ্কার, আমান্ডা পেরেইরা, সাশা সানারে এবং নমস্তেহ ডান্স গ্রুপ।

জেদ্দা সিজন-এ বাংলাদেশ নাইটের অনুষ্ঠানে অতিথি ও সংগঠকদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ আগস্ট অনুষ্ঠিত হবে ফিলিপিনো এবং নেপালি ফেস্টিভ্যালনাইট। ফিলিপাইনের কনস্টান্টিনো, নেপালের শিল্পী প্রমোদ খারেল, কিকি ডান্স গ্রুপ এবং রীমা বিশুকাকর্মা। এই নাইট শো’র মধ্য দিয়েই শেষ হবে ‘জেদ্দা সিজন’।

কনসার্টের প্রজেক্ট ম্যানেজার নওশিন ওয়াসিম বলেন, আমরা সৌদি আরবে বসবাসরত এশিয়ান সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির তুলে ধরতে দুই বছর বিরতির পর এবারও জেদ্দা সিজনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপন করতে পারব বলে আশা করছি।

তিনি বলেন, যেহেতু এগুলো চিত্তাকর্ষক ইভেন্ট, তাই এই ইভেন্টগুলো সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ  ভূমিকা  রাখবে।। পাশাপাশি এতে থাকবে শিশুদের খেলাধুলার ব্যবস্থা, বিভিন্ন সুস্বাদু খাবারের স্টল ও শিল্প প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে জেদ্দায় ফিলিপিন কনসুলেটর কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের কনস্যুলেটের প্রতিনিধিরা এবং সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ফিলিপিন, ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: জেদ্দাসৌদি আরবসৌদি সরকার
Previous Post

দিল্লির সঙ্গে ৭ বছরের সম্পর্কচ্ছেদ করলেন পন্টিং

Next Post

এমপি আনার হত্যা তদন্তে ডিবি’র কাছে গ্রেপ্তারদের তথ্য চেয়েছে কলকাতা সিআইডি

Next Post
বাংলাদেশের অর্থমন্ত্রী কাদের পেনশনের নতুন স্কিমের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনার হত্যা তদন্তে ডিবি’র কাছে গ্রেপ্তারদের তথ্য চেয়েছে কলকাতা সিআইডি

চ্যানেল আই অনলাইন সংবাদে একজন নারী বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ থেকে কার্যকর হবে পেনশনের প্রত্যয় স্কিম জানালেন কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT