চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুয়া সংবাদ’ এর ফাঁদে দেব, খোলাসা করলেন রাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 08, জুলাই 2024
in বিনোদন
A A
দেবের ছবি, নতুন সিনেমার প্রচার, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের নানা বিষয়ে মুখরোচক গল্প ফাঁদার ঘটনা নতুন বিষয় নয়। হরহামেশায় এটা দেখা যায়। ফেসবুকে ক’দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে একটি ফটোকার্ড, যেখানে নির্মাতা রায়হান রাফীর উদ্ধৃতি দিয়ে লেখা, ‘তুফান’-এর সাফল্য দেখে কলকাতার অভিনেতা দেব ও জিৎ দু’জনেই তার সঙ্গে কাজের প্রস্তাব দিয়েছেন!

বিষয়টির সত্যতা কতোটুকু? সত্যিই কি রাফী এমন কথা কোথাও বলেছেন? এসব নিয়ে দু’দিন ধরে ফেসবুকে চলছে তর্ক, বিতর্ক! এরইমধ্যে সেই ফটোকার্ডটি শেয়ার করে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন কলকাতার সুপারস্টার দেব নিজেই!

রাফীর উদ্ধৃতি দিয়ে করা সেই ফটোকার্ডটি নিজের স্টোরিতে শেয়ার করে দেব লিখেছেন, ‘এটি সত্যি নয়!’ এর পর থেকেই রাফীকে নিয়ে সমাজমাধ্যমে চলছে নিন্দা! কী কলকাতায়, কী ঢাকায়!

বিষয়টিকে গুরুত্ব দিয়ে রবিবার রাতে লাইভে আসেন ‘তুফান’ এর এই নির্মাতা! যেখানে তিনি দেবের শেয়ার করা ফটোকার্ডটিকে ফেক বলেও দাবী করেন।

রবিবার রাতে প্রায় একুশ মিনিটের সেই লাইভে রাফী ‘তুফান’ নিয়ে আলাপের পাশাপাশি দেব-জিৎকে নিয়ে তার উদ্ধৃতি দিয়ে ছড়ানো সংবাদটি নিয়েও কথা বলেন। রাফী বলেন, “আমার পরবর্তী ছবি নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। দেখলাম, যে কথা আমি আসলে বলিই নাই, সেরকম কথা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। যেটা খুবই অবাক করার বিষয়। আমি কোনো বিষয়ে কথা বললাম, সেটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়; তখন বুঝতে পারি যে আচ্ছা এ নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু এমন একটা কথা নিয়ে কলকাতায় বিতর্ক হচ্ছে, যেটা আমি বলিই নাই। কোনো একটা ফেক নিউজ নিয়ে এটা হচ্ছে।”

“দেব দা আমার কোট নিয়ে করা একটি ফটোকার্ড শেয়ার করেছেন। আমিতো অবাক হলাম, কারণ এ ধরনের কথা আমি বলি নাই। কোনো অথেনটিসিটি নাই একটা সংবাদ কীভাবে এতোটা গুরুত্ব পেতে পারে! আমি অবাক হয়েছি, মর্মাহত হইনি। কারণ এসবে আমি অভ্যস্ত। বাংলাদেশে অনেক ফেক জিনিস চলতে থাকে। কিন্তু আমি বুঝতে পারি, কোনটা ফেক আর কোনটা না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু ‘তুফান’ এর সময় কোথাও বলি নাই যে এটাতে যিশু কিংবা নিশো আছেন! কিন্তু গুজব ছড়াতে ছড়াতে এরকম অবস্থা হয় যে, মানুষ বিশ্বাস করতে শুরু করে দেয়! আমরা সব সময়ই বলি, কেউ গুজবে যেন কান না দেন। কোনো সংবাদ যখন দেখবেন, তখন সেই সংবাদ বা চ্যানেলের অথেনটিসিটি সম্পর্কে বুঝে তা বিশ্বাস করবেন!”

দেবসহ অন্য সবার প্রতিও এই নির্মাতা অনুরোধ জানিয়ে বলেন, এখন অনেক ফ্যান ওয়ার হয়। অনেক গুজবে খবর চালাচালি হয়। আমি যাচাই না করেই একটা নিউজ শেয়ার করে দিবো না। দেব দা যে সংবাদটি শেয়ার করেছেন, সেটা ছিলো আসলে ফেক একটা নিউজ। এটা কারা ছড়ালো, সেটা আমরা জানি না। আমি সবাইকে অনুরোধ করবো, ফেক নিউজে কান দিবেন না। এটা থেকে অনেক সময় অনেক ভয়াবহ জিনিসও হতে পারে।

নিজেকে প্রফেশনাল নির্মাতা দাবি করে রাফী সেই ভিডিওতে আরো বলেন, ‘তুফান’ মুক্তির দুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম। সেখানেও কয়েকটি সাক্ষাৎকার দিয়েছি। তারা বার বার জানতে চেয়েছিলেন, আগামি আমার কাজের পরিকল্পনা। আমি আমার মতো করে বলেছি। আমি একজন প্রফেশনাল নির্মাতা। একটা জিনিস ফাইনাল কমিটমেন্ট দেয়ার আগে কোথাও এ নিয়ে কিছু বলবো না। কোনো সময় আমি বলি নাই। সেটা সুড়ঙ্গ-এর ক্ষেত্রে যেমন সত্য, তেমনি ‘তুফান’ এর ক্ষেত্রেও! অফিশিয়াল ঘোষণার আগ পর্যন্ত আমি এ নিয়ে কোনো কথা বলি না।

তবে এই ভিডিওতে স্বীকার করলেন, কলকাতার একজন সুপারস্টারের সাথে কাজ নিয়ে তার মিটিং সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে তার সাথে কাজের সম্ভাবনার কথাও বলেছেন রাফী।

এ নিয়ে তিনি বলেন, এযাত্রায় ‘তুফান’ টিম যাওয়ার দুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম। সেখানকার একটি প্রোডাকশন হাউজের মধ্য দিয়ে আপনাদের সবার প্রিয় একজন সুপারস্টারের সাথে সাক্ষাৎ করি। অদ্ভুত একজন ভালো মানুষ তিনি। তার সাথে ঘণ্টা দুয়েক আড্ডা দেই, আমরা চিন্তা করেছি- সামনে আমরা একটা কাজ করবো। সেটা যেকোনো সময় হতে পারে। এতো বড় একজন সুপারস্টার, আমার মতো একজন নির্মাতার সাথে যে আচরণ করেছেন, তাতে আমি মুগ্ধ হয়েছি। এমনিতেই তার ফ্যান ছিলাম। সঙ্গত কারণেই তার নামটা প্রকাশ করছি না। তবে আমরা একটা কাজ করবো।

Tags: কলকাতাচঞ্চল চৌধুরীজিৎতুফানদেবফেক নিউজরাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসুপারস্টার
Previous Post

কোটা সংস্কার আন্দোলন: চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে ওবায়দুল কাদেরের রুদ্ধদ্বার বৈঠক

Next Post

হত্যার হুমকি: নিরাপত্তায় গানম্যান পেলেন ব্যারিস্টার সুমন

Next Post
ব্যারিস্টার সুমন ও গার্ডের ছবি, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যার হুমকি: নিরাপত্তায় গানম্যান পেলেন ব্যারিস্টার সুমন

মিথিলা বাংলাদেশি জার্সিতে খেলা, ফুটবল মাঠে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জার্সিতে খেলা মিথিলা মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT