চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্গে রাখা রক্তাক্ত মরদেহ দেখে ডিউটিতে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 03, জুলাই 2024
in আন্তর্জাতিক
A A
রক্তাক্ত মরদেহের পাশে পুলিশ ও সাধারণ মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশে হাথরস তীর্থে পদপিষ্ট হয়ে বহু হতাহতের ঘটনায় মর্গে মরদেহ আসতে থাকা দেখে রবি কুমার নামে এক পুলিশকর্মীর মারা গেছেন।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হাথরসে পদপিষ্টের ঘটনার পরই এক হাসপাতালের মর্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মর্গের বাইরে দুই জন পুলিশকর্মীকে মোতায়েন করা হয়। তাদের মধ্যেই একজন ছিলেন রবি কুমার।

মর্গে একের পর এক রক্তাক্ত মরদেহ দেখে দেখে নিজেকে সামলাতে পারেননি রবি। রবির সাথে কর্মরত তার সহকর্মী বলেন, হাসপাতালের মর্গে যখন মরদেহের সংখ্যা বাড়তে থাকে তখন রবি হঠাৎ অসুস্থ হতে শুরু করে। তারপর তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয়। ভর্তি হওয়ার ২০ মিনিটের মাথায় জানানো হয় রবি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

তিনি আরও বলেন, রক্ত, মৃতদেহ, ময়নাতদন্ত এসব পরিস্থিতির সাথে পুলিশকর্মীরা খুবই পরিচিত। নিত্য দিন তাদের এসব নিয়েই কাজ করতে হয়। ১০ বছরের কর্মজীবনে রবি নিজেও বহু বার বহু মৃত্যু দেখেছেন, রক্তপাত দেখেছেন। কিন্তু নিজের কর্তব্য থেকে বিরত থাকেননি। কিন্তু হাথরসের এই দৃশ্য দেখে হয়তো নিজেকে সামলাতে পারেননি। তার মনে প্রচণ্ড প্রভাব ফেলেছিল। তাই অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু রবির যে মৃত্যু হবে, সেটা মেনে নিতে পারছি না আমরা।

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরে থাকতেন রবি। ২০১৪ সালে কাজে যোগ দেন। ২০২২ সালে অওয়াগড় থানায় বদলি হয়ে আসেন। এ বছরের ১৬ জুন পুলিশ লাইনে কুইক রেসপন্স টিমে (কিউআরটি) যোগ দেন।

Tags: উত্তরপ্রদেশভারত
Previous Post

‘কিয়ারার কারণে বিপদে সিদ্ধার্থ’, ভয়ে ৫০ লাখ রুপি পাঠিয়ে প্রতারিত ভক্ত!

Next Post

নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণির মূল্যায়ন শুরু

Next Post
বাংলাদেশের স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণির মূল্যায়ন শুরু

বিমানবন্দরে স্বর্ণের বার উদ্ধারকারী দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানে পরিত্যক্ত অবস্থায় মিললো সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT