চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠক টানছে ‘আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2017
in শিল্প সাহিত্য
A A

লেখক, পাঠকদের পদচারণায় মুখরিত অমর একুশে গ্রন্থমেলা-২০১৭-তে এবারের অন্যতম আকর্ষণ ‘আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’। প্রথম দিনেই মেলায় আসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের বইটিকে ঘিরে পাঠকদের আগ্রহ লক্ষ্যনীয়। বইটির প্রকাশক অন্বেষা প্রকাশনের সাহাদত হোসাইন জানান, পাঠক মহলে বইটির প্রচুর চাহিদা রয়েছে।

দেশের ছাত্র সমাজ বইটিকে পরম ভালোবাসায় গ্রহণ করবে বলে আশান্বিত লেখক জাকির হোসাইন বলেন, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের সঙ্গে মিশে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের পেছনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রয়েছে গভীর আত্মত্যাগের ইতিহাস। নতুন প্রজন্মের ছাত্রসমাজ যাতে ছাত্রলীগের আত্মত্যাগের সঠিক ইতিহাস জানতে পারে সেই প্রয়াস থেকেই বইটি রচনা উদ্বুদ্ধ হয়েছি।

বইমেলার শুরুর ১৩ দিনের মাথায় বইটির পাঠকপ্রিয়তার প্রসঙ্গে অন্বেষা প্রকাশন প্রকাশক সাহাদাত হোসাইন জানান, ‘গত ১২ দিনে আমরা জাকির হোসাইনের রচিত বইটি প্রায় সাত হাজার কপি বিক্রি করেছি।

‘মহান মুক্তিযুদ্ধে শহীদ সতের হাজারেরও অধিক বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীর স্মৃতির প্রতি’ উৎসর্গকৃত বইটির মুখবন্ধে অধ্যাপক ড.হারুন-অর-রশিদ লিখেছেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে প্রকাশিত বিভিন্ন বইয়ের সাহায্যে সে (লেখক) এটি তৈরি করেছে। কোনো কিছু লেখা সহজ কাজ নয়। বই লেখা আরও কঠিন ও কষ্টসাধ্য। এজন্য অনেক কিছু জানতে ও পাঠ করতে হয়।’

অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। বইটির মূল্য ২০০ টাকা। মেলার প্রথম দিন থেকেই অন্বেষা প্রকাশনীর প্যাভিলিয়ন-১২ ও ছাত্রলীগের নিজস্ব স্টল ‘মাতৃভূমি’তে বইটি পাওয়া যাচ্ছে।

বইটিকে মোট ঊনিশটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। ছাত্র সংগঠনের ইতিহাস, ছাত্রলীগ প্রতিষ্ঠার পূর্বকথা, ভাষা আন্দোলনে ছাত্রলীগ, যুক্তফ্রন্টের নির্বাচনে ছাত্রলীগের ভূমিকা, আইয়ুববিরোধী আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা, ছাত্রলীগের কর্মী দেশরত্ন শেখ হাসিনা, বাঙালির ম্যাগনাকার্টা ছয় দফা বাস্তবায়নে ছাত্রলীগ, আগরতলা মামলা ও ছাত্রলীগসহ বিভিন্ন অধ্যায় আছে।

প্রতিটি অধ্যায়ই দেখিয়েছে ছাত্রত্ব কীভাবে নেতৃত্ব তৈরি করেছে, সংকটে দেশপ্রেম জাগিয়েছে, ক্রীতদাস হিসেবে বাঁচার চাইতে বিজয়ই কাম্য করে তুলেছে। শিখিয়েছে রাজনীতির ছাত্রত্ব হচ্ছে অ্যাকিলিসের বর্শার মতো- নিজে যে ক্ষত সৃষ্টি করে, নিজেই তা সারিয়ে তুলতে পারে।

বইটির পরিশিষ্ট-১ এ ছাত্রলীগের মূলনীতি, পরিশিষ্ট-২ এ সভাপতি ও সাধারণ সম্পাদকের তালিকা (১৮৪৮-২০১৬), পরিশিষ্ট-৩ এ বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিকভাবে পালিত দিবস বা অনুষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনা বইটির নৈর্ব্যক্তিকতা বাড়িয়েছে।

বইটির শেষে সাতাশটি সহায়ক গ্রন্থের তালিকা পাঠককে আরও পড়াশুনা করতে ও নতুন কোন তথ্য সংগ্রহে অণুপ্রেরণা যোগাবে।

Tags: এস এম জাকির হোসাইনবইমেলা
Previous Post

এবার স্পিনারের খোঁজে বিসিবি

Next Post

বিশেষ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বেড়েছে ফুল চাষ

Next Post

বিশেষ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বেড়েছে ফুল চাষ

প্রবল বৃষ্টির কারণে ঝুঁকির মুখে ক্যালিফোর্নিয়ার ওরোভিল বাঁধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT