চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার স্পিনারের খোঁজে বিসিবি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:08 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

পেসারদের পর এবার স্পিনারদের খোঁজে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সারাদেশ থেকে তিন ধাপে ৬০ জন স্পিনার বাছাই করা হবে। শেষ ধাপে তাদেরকে প্রশিক্ষণদানের পর সেরা ১০ বোলারকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।

www.wearetigers.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে স্পিনার হান্টে অংশ নিতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। মোবাইল ফোনে এসএসএস’র মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। ১৬ থেকে ২৩ বছর বয়সী স্পিনাররা অংশ নিতে পারবেন ‘খোঁজ: দি নাম্বার ওয়ান স্পিনার’ নামের এই ক্যাম্পেইনে। যদি কারও পক্ষে রেজিস্ট্রেশন করা সম্ভব না হয় তবে তাদের হয়ে পরিচিত কেউ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থা স্পিনারদের জন্য ট্রায়াল সেশনের আয়োজন করবে। প্রথম ধাপে প্রতিটি জেলা থেকে ছেলে ও মেয়ে মিলে ২৫ জন করে স্পিনার নির্বাচন করা হবে। দ্বিতীয় ধাপে ৩ থেকে ১৭ মার্চ ১০টি ভেন্যুতে ট্রায়াল দেবে ওই স্পিনাররা। ২০ থেকে ২৭ মার্চ মিরপুরের একাডেমি মাঠে হবে শেষ ধাপের বাছাই।

বিসিবির সেন্ট্রাল টেকনিক্যাল টিম প্রতিভা বাছাইয়ের এ পর্বটি পরিচালনা করবেন। এই কার্যক্রমে হাই-পারফরম্যান্স ইউনিটের কোচরা যুক্ত থাকবেন। শেষ ধাপে টিকে থাকা ৬০জন স্পিনারের বোলিং দক্ষতা ও শারীরিক সামর্থ্য ভিডিও চিত্রের মাধ্যমে পর্যবক্ষেণের পর যাচাই-বাছাই করে চূড়ান্তদের নির্বাচন করা হবে।

সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিনার হান্টের বিস্তারিত তুলে ধরা হয়। বিসিবির সহ-সভাপতি ও হাই-পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৩ থেকে ক্রিকেটার তৈরির কাজ করি। ক্রিকেটের এ কাঠামোর বাইরে অনেক প্রতিভা সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ দিয়ে ও জাতীয় দলে খেলোয়াড় বাড়াতে আমাদের এই আয়োজন। দক্ষ স্পিনার ছাড়া বিশ্বমানের বোলিং আক্রমণ কখনোই সম্ভব নয়।’

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন’র ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক বলেন, ‘রবি ফাস্ট বোলার হান্টের সাফল্যের ধারাবাহিকতায় এ আয়োজন। আমাদের বিশ্বাস, ‘খোঁজ-দি নাম্বার ওয়ান স্পিনার’ মাধ্যমে বিশ্বমানের স্পিনার উপহার দিতে পারবো।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিসিবির উদ্যোগে গত বছর ‘রবি ফাস্ট বোলার হান্ট’ থেকে জাতীয় দলের আঙিনায় আসেন পেসার এবাদত হোসেন। বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছেন এ বোলার। এবার সাকিব-তাইজুল-মিরাজদের সঙ্গী হতে উঠে আসেবেন কোন স্পিনার, সেটিই প্রত্যাশা।

Previous Post

ছবিতে হাতিরঝিলের ওয়াটারবাস

Next Post

পাঠক টানছে ‘আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’

Next Post

পাঠক টানছে ‘আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’

বিশেষ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বেড়েছে ফুল চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT