চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সিরিয়ালের চেয়ে বাংলাদেশের একঘণ্টার নাটক ভালো!

দর্শক বলছে, বছরব্যাপী চলা ভারতীয় সিরিয়ালের চেয়ে বাংলাদেশের ৫৬ মিনিটের 'নরসুন্দরী' নাটক বেস্ট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 02, জুলাই 2024
in বিনোদন
A A
দুই নারী একসঙ্গে আড়ালে দাঁড়িয়ে মোবাইল দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তানজিন তিশা অভিনীত ‘নরসুন্দরী’ নাটকটি সম্প্রতি প্রচারিত হয়েছে। একটি বেসরকারি টিভিতে প্রচারের পর এটি এখন ইউটিউবে দেখা যাচ্ছে। আহমেদ তাওকীরের গল্পে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ৫৬ মিনিটের ‘নরসুন্দরী’ দেখে প্রশংসা করতে ভুলছে না দর্শক। অনেকে নাটকটি দেখে ইতিবাচক কথা ক্যাপশনে দিয়ে নাটকটির লিংক শেয়ার করছে।

শত শত মন্তব্যে নেটিজেনরা ‘নরসুন্দরী’ সংশ্লিষ্টদের নারী প্রধান এ গল্পটি স্ক্রিনে তুলে আনায় বাহবা দিচ্ছেন। এতে একজন নারী নাপিতের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। গ্লামারাস রূপ ভেঙে এমন চ্যালেঞ্জিং চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হচ্ছে দর্শক।

তারা বলছেন, এ নাটকটি তিশার ক্যারিয়ারে অন্যতম মাইলফলক হয়ে থাকবে; ‘নরসুন্দরী’তে অনবদ্য অভিনয়ের সুবাদে তিশা পেতে পারেন চলতি বছরে সেরা অভিনেত্রীর বিভিন্ন পুরস্কার।

Bangladeshi woman and man styling a young man's hair outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও নাট্যকার আহমেদ তাওকীরের ‘পুতুলের সংসার’ ও ‘রিক্সা গার্ল’ নামে দুটি নাটকে অভিনয় করে সু-অভিনেত্রীর তকমা পেয়েছেন তানজিন তিশা। একই লেখকের ‘নরসুন্দরী’তে প্রতিবাদী চরিত্রের মাধ্যমে তিনি ফের নিজেকে প্রমাণ করলেন।

মৃত্যুর পরে পরিবারের জ্যেষ্ঠ সন্তান হিসেবে তিশা তার বাবার নাপিত পেশাকে বেছে নেন। কিন্তু চারপাশের দুষ্ট প্রকৃতির লোকেরা তার জীবন বিষিয়ে তোলে! একসময় সে শহরে পাড়ি জমায়। তার জীবনে আসে নতুন স্ট্রাগল, বাঁকবদল এবং নতুন মানুষ। ‘নরসুন্দরী’র জীবনে নতুন মোড় নেয়। এভাবে এগিয়ে যায় গল্প, ইতিবাচক এক বার্তা দিয়ে যার শেষটা হয়।

সাব্বির হোসেন নামে একজন নাটকটি দেখে লিখেছেন, সমাজের বাস্তবধর্মী গল্প উঠে এসেছে ‘নরসুন্দরী’তে। সবার অসাধারণ অভিনয়ে দর্শক হিসেবে মুগ্ধ হয়েছি। পরিচালক রিংকু, অভিনেত্রী তিশা, নরেশ ভূঁইয়া, শরীফ সিরাজ সবার অভিনয়ে মুগ্ধ হয়েছি।

কলকাতা থেকে শান্ত দেব নামে আরেকজন লিখেছেন, ৫৭ মিনিটে ‘নরসুন্দরী’ যা দেখালো, বছরব্যাপী চলা ভারতীয় সিরিয়ালের তা দেখা যায় না। ওইসব সিরিয়ালের চেয়ে বাংলাদেশের এক ঘণ্টার নাটক বেস্ট! নরসুন্দরী দেখে এমন মনে হয়েছে।

আফসানা খন্দকার লিখেছেন, ভাইরাল যুগে এমন শিক্ষণীয় কাজ উপহার দেয়ার জন্য ধন্যবাদ। অভিজিৎ ঘোষ লিখেছেন, আমাদের সোসাইটির সবাইকে এই নাটকটি দেখা উচিত। চলতি বছরে অন্যতম সেরা নাটক হয়ে থাকবে ‘নরসুন্দরী’।

বাংলাদেশে একঘণ্টার নাটক ভারতীয় সিরিয়ালের চেয়ে ভালো বলে মন্তব্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যকার আহমেদ তাওকীর জানান, বরিশালের প্রত্যন্ত একটি অঞ্চলে এমন ‘নরসুন্দরী’ দেখেছিলেন তিনি। সেখান থেকে অনুপ্রাণিত হয়েছে নাটকের প্লট সাজিয়েছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, নারী-পুরুষ ভেদাভেদ করে নয়, সমাজ পরিবর্তন করতে হলে প্রয়োজন হয় মানুষের। যেহেতু আমি নতুন নতুন গল্প সাজাই, তাই নিজের গল্প ও কাজের মাধ্যমে সবসময় চেষ্টা করি চারপাশের সত্যিকারের মানুষদের তুলে ধরতে, যারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।

পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেন, ‘নরসুন্দরী’ প্রচারের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করছে। আসলে ভাইরাল সময়ে এসে সবাই যে ওগুলো পছন্দ করে তা নয়। ভালো কাজের দর্শক কখনো শেষ হয় না, এটার অন্যতম প্রমাণ হচ্ছে ‘নরসুন্দরী’। শতশত মানুষ ভালোবাসা জানাচ্ছেন। সবার অনুপ্রেরণা পেয়ে আরও ভালো কাজের উৎসাহ পাচ্ছি।

Tags: আহমেদ তাওকীরতানজিন তিশারাফাত মজুমদার রিংকুলিড বিনোদন
Previous Post

কৃষিখাতে ক্ষতি এড়াতে ফসলি জমি বিষয়ে যে নির্দেশনা প্রধানমন্ত্রীর

Next Post

ভারতে যাচ্ছে শাকিবের ‘তুফান’, শুনে কী বলছেন জিৎ?

Next Post
শাকিব খান ও জিৎ এর ছবি, সিনেমার প্রচার জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে যাচ্ছে শাকিবের 'তুফান', শুনে কী বলছেন জিৎ?

পিবিআই কর্মকর্তাদের প্রেস ব্রিফিং, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের বিবাহ বর্হিভূত সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী: পিবিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT