একটি রাষ্ট্র তারুণ্যের শক্তিকেই সবচেয়ে বেশি ভয় পায়, তাই তরুণদের নানাভাবে দমিয়ে রাখতে চায় বলে উল্লেখ করেছেন, দেশবরেণ্য বুদ্ধিজীবী ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ৮৯তম জন্মদিন উপলক্ষে ফিরে দেখা শীর্ষক আত্মজৈবনিক বক্তৃতায় এই শিক্ষাবিদ বলেন, এই তরুণরাই আশাবাদী হতে শেখায়।








