চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের সামনে হামলা, নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 30, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের সামনে হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বিয়ার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের সামনে ধনুক থেকে ছোঁড়া তীরের আঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ২৯ জুন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিক এ ঘটনাকে সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

সার্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সেই পুলিশ সদস্যের ঘাড়ে তীর লাগলে তিনি গুরুতর আহত হন। তবে হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সার্বিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, সার্বিয়ার কর্তৃপক্ষ বলছে এটি সার্বিয়ার বিরুদ্ধে চালানো একটি সন্ত্রাসী হামলা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সার্বিয়ার সম্প্রচারমাধ্যম বি৯২ দাচিককে উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে হামলাকারী ইসরায়েলি দূতাবাসের সামনের ছোট একটি ভবনের দিকে এগিয়ে যান, তিনি একটি জাদুঘর খোঁজার ভান করছিলেন। এরপর তিনি ওই ছোট ভবনটির দরজা খোলেন, একটি ক্রসবো বের করেন এবং ভবনটির সামনে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে তীর ছোড়েন। ওই কর্মকর্তা পাল্টা গুলি করার আধ ঘণ্টা পর গুলিবিদ্ধ হামলাকারীর মৃত্যু হয়।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলে নজিরবিহীন হামলার পর বিশ্বজুড়ে ইসরায়েলি সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়। গত মাসে স্টকহোমে ইসরাইলের দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা যায়।

Tags: ইসরায়েলদূতাবাসনিহত ১ফিলিস্তিনযুদ্ধসার্বিয়াহামলাহামাস
Previous Post

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে সাধারণের প্রবেশ নিষেধ

Next Post

রাষ্ট্র তারুণ্যের শক্তিকেই সবচেয়ে বেশি ভয় পায়: সিরাজুল ইসলাম চৌধুরী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র তারুণ্যের শক্তিকেই সবচেয়ে বেশি ভয় পায়: সিরাজুল ইসলাম চৌধুরী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের পুরস্কার বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT