চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের আদেশে এইচএসসি পরীক্ষার আগের রাতে প্রবেশপত্র পেলেন সেই শিক্ষার্থীরা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
9:01 অপরাহ্ন 29, জুন 2024
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের আদেশে পরীক্ষার আগের রাতে চট্টগ্রামের ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পেলেন।

শিক্ষার্থীদের পক্ষে হওয়া রিটের আইনজীবী কামরুল বিন আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শনিবার রাতে এই শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র কলেজ কর্তৃপক্ষ হাতে পেয়েছেন। রাতেই শিক্ষার্থীরা প্রবেশপত্র বুঝে নিয়ে রোববার পরীক্ষা দিতে পারবেন।’

১৪৮ শিক্ষার্থীর পক্ষ থেকে করা এক রিটের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালত তার আদেশে যত দ্রুত সম্ভব এই শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র সরবরাহের নির্দেশ দেন। ওইদিন এই আদেশের কপি স্পেশাল ম্যাসেঞ্জারের পাশাপাশি ইমেইল ও ফ্যাক্সের মাধ্যমে সংশ্লিষ্টদের পাঠাতে নির্দেশ দেওয়া হয়। আদালতে শিক্ষার্থীদের রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিখিল কুমার বিশ্বাস ও কামরুল বিন আজাদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

হাইকোর্টের আদেশের পর রিটের পক্ষের আইনজীবী জানান, চট্রগ্রামের ইসলামিয়া কলেজের এই শিক্ষার্থীদের ফরম ফিলাপের কিছু টাকা বাকি ছিল। পরে সে টাকা কলেজ কর্তৃপক্ষকে পরিশোধ করেন শিক্ষার্থীরা। এরপর কলেজ কর্তৃপক্ষ ১৪৮ শিক্ষার্থীর পক্ষ থেকে বোর্ডে লিখিত আবেদন করে। এছাড়া শিক্ষার্থীরাও পৃথকভাবে আবেদন করেন তাদেরকে ফরম ফিলাপের জন্য অনুমোদন দেওয়ার জন্য। তবে গত ২৩ জুন বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, এই শিক্ষার্থীদের আর ফরম ফিলাপের সুযোগ নেই। এরপর মিফতাহুল জান্নাত, হাবিব রাহাদ, সানজিদা আক্তার, ফাহিমাতুল কুবরাসহ ১৪৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি শেষে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

Tags: এইচএসসি পরীক্ষাহাইকোর্ট
Previous Post

ফাইনালে হাসল কোহলির ব্যাট, মহারাজের জোড়া উইকেট

Next Post

ভারতকে লড়াইয়ে ফেরালেন কোহলি-অক্ষর

Next Post
ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে লড়াইয়ে ফেরালেন কোহলি-অক্ষর

বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে চুক্তিতে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ বিএনপির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT