চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে লড়াইয়ে ফেরালেন কোহলি-অক্ষর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 29, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি ও অক্ষর প্যাটেলের ব্যাটে বিপদ কাটিয়ে উঠেছে ভারত। বার্বাডোজে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে রোহিত শর্মার দল।

ব্রিজটাউনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি দুর্দান্ত শুরু করলেও অন্য প্রান্ত থেকে ভারত হারায় তিন উইকেট। কেশব মহারাজ ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকারের দেখা পান।

এ বাঁহাতি স্পিনার রোহিত শর্মাকে (৯) ফেরানোর এক বল পরই রিশভ পান্টকে (০) সাজঘরে পাঠান। দুই ব্যাটারই ক্যাচ দেন সুইপ করতে গিয়ে। পরে কাগিসো রাবাদার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন সূর্যকুমার যাদব (৩)।

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে স্ট্রাইক নেন রোহিত। মার্কো জানসেনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টে অফফর্মে থাকা কোহলি প্রথম দুই বলেই মারেন বাউন্ডারি। তিন বাউন্ডারিতে শেষ করেন প্রথম ওভার। দলীয় সংগ্রহে জমা হয় ১৫ রান

প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারের শুরুর দুই বলে বাউন্ডারি মারেন রোহিত। শিরোপার লড়াইয়ে স্বপ্নের মতো শুরুটা মুহুর্তে দুঃস্বপ্নে রূপ নেয়। তিন বলের ব্যবধানে হারায় দুটি উইকেট।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
Previous Post

হাইকোর্টের আদেশে এইচএসসি পরীক্ষার আগের রাতে প্রবেশপত্র পেলেন সেই শিক্ষার্থীরা

Next Post

ভারতের সাথে চুক্তিতে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ বিএনপির

Next Post
বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে চুক্তিতে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ বিএনপির

ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপদ সামলে লড়াকু সংগ্রহে চোখ ভারতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT