চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনেই ‘কল্কি’র আয়ে ধস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 29, জুন 2024
in বিনোদন
A A
অ্যাপোক্যালিপটিক পরিস্থিতিতে যুদ্ধরত চরিত্ররা, ধ্বংসস্তূপের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেয়েই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। শুধু তাই নয়, মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে ছবিটি। কিন্তু দ্বিতীয় দিনেই রীতিমত ধস নামলো ছবিটির বক্স অফিস আয়ে।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ‘কল্কি’র আয় যেখানে ১১৫ কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় দিন গড়াতেই তা নেমে দাঁড়ায় ৬৫ কোটি রুপিতে। দ্বিতীয় দিনেই আয় এক ধাক্কায় প্রায় ৪৪ শতাংশ কমে গেছে।

শুধু তাই নয়, মুক্তির দিনেও বিশ্বব্যাপী ছবিটির আয় যেখানে ১৮০ কোটি রুপি ছিল সেখানে দ্বিতীয় দিনে তা কমে অর্ধেক অর্থাৎ ৯০ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে।

এর আগে ছবিটির অগ্রিম বুকিংয়ে সিনেমা নির্মাতাদের অবাক করছিল দর্শকরা। সিনেমাটিকে ঘিরে যে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল। সেই সঙ্গে ছবির গল্প, চিত্রনাট্য, ভিএফএক্স সবই প্রশংসা পেয়েছে দর্শকদের। কিন্তু কেন দ্বিতীয় আসতেই আয় কমলো ছবিটির সেটি নিয়েই চিন্তিত নির্মাতারা।

নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা গেছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের।

‘কল্কি’-তে মহাভারতের যোগ আছে। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন।

এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। – বলিউড মুভি রিভিউজ

Tags: অমিতাভ বচ্চনকমল হাসানকল্কিকল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোনপ্রভাসবক্স অফিস
Previous Post

বিয়ের পোশাকসহ নানা বিষয়ে নর্থ কোরিয়ায় বিধিনিষেধ

Next Post

স্মার্টওয়াচের ব্যাটারির মেয়াদ যেভাবে বাড়াবেন

Next Post
ব্যাটারির মেয়াদ বাড়ানোর জন্য স্মার্টওয়াচের সেটিংস পরিবর্তন করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টওয়াচের ব্যাটারির মেয়াদ যেভাবে বাড়াবেন

সিলেট অঞ্চলে নদীর পানি বৃদ্ধি, বন্যার পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পানি বেড়ে সিলেট অঞ্চলে আবারও বন্যার পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT