চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
2:38 অপরাহ্ন 26, জুন 2024
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, ‘প্রত্যয় স্কিম’ বাতিল, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে দ্বিতীয় দিনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি।

আজ বুধবার (২৭ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি চলে।

এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, ‘সার্বজনীন পেনশন স্কিম’ বেশ ভালো। কিন্তু একটি মহল অল্প কয়েকজন পেশাজীবিকে অন্তর্ভুক্ত করে নিজেদের আওতামুক্ত রেখেছে। এধরণের স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে না।

তিনি আরও বলেন, সর্বজনীন শব্দটার যথার্থ ব্যবহার হওয়া উচিত। আমলারা নিজেরা এই স্কিমের আওতাভুক্ত না হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংযুক্ত করে বড় বৈষম্য সৃষ্টি করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাবো৷

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত ‘প্রত্যয় স্কিম’ থেকে আলাদা হওয়া এবং স্বতন্ত্র বেতন স্কেলের এই দাবি গুলো নিয়ে আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। এখন আমাদের ল্যাবে থাকার কথা, ক্লাসরুমে থাকার কথা কিন্তু আমাদের নামিয়ে দেওয়া হয়েছে রাস্তায়।

Tags: ‘প্রত্যয় স্কিমজগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

মিরপুর থেকে শুরু হল বিশ্বকাপের কাউন্ট-ডাউন

Next Post

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

Next Post
বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের কার্যক্রমের আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’-এর কার্যক্রম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT