চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে স্পিকার নির্বাচন নিয়ে উত্তেজনা চরমে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 25, জুন 2024
in আন্তর্জাতিক
A A
ভারতের স্পিকার নির্বাচন নিয়ে আলোচনা করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন ভারতে প্রথমবারের মতো লোকসভায় ভোটাভুটির মাধ্যমে হতে চলেছে স্পিকার নির্বাচন। কারণ, এর আগে ১৭ বার লোকসভায় ক্ষমতাসীন এবং বিরোধীদলগুলোর সিদ্ধান্তে বেছে নেওয়া হয়েছিল স্পিকার। তবে এবার ক্ষমতাসীন নরেন্দ্র মোদির জোট এনডিএ এর পক্ষ থেকে স্পিকার পদের জন্য ওম বিড়লা এবং বিরোধী জোট ইন্ডিয়ার পক্ষ কংগ্রেস সাংসদ কে সুরেশকে মনোনীত করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী জোটের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে অধিবেশনের প্রথমদিন থেকেই।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রাথমিকভাবে ওম বিড়লাকে আবারও ভারতের স্পিকার পদে দেখতে রাজি হলেও আজ (২৫ জুন) মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সিদ্ধান্ত বদলে কংগ্রেস সাংসদ কে সুরেশকে মনোনীত করেছে বিরোধী জোট ইন্ডিয়া। তাদের দাবি ছিল, ডেপুটি স্পিকারের পদটি তাদেরকে ছেড়ে দেওয়া হলে তারা এনডিএ’র পছন্দের স্পিকারকে মেনে নেবে। ধারণা করা হচ্ছে এর ব্যত্যয় ঘটার আভাস পেয়ে কে সুরেশকে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া।

এ প্রসঙ্গে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ওরা বলেছিল ডেপুটি স্পিকারের নাম বেছে নেওয়া হলে তবেই স্পিকারকে সমর্থন জানাবেন। এই ধরণের রাজনীতি আমরা সমর্থন করি না। সঠিক প্রথা হল সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচন করা। তিনি গোটা সংসদের। ডেপুটি স্পিকারও কোনও দল কিংবা শিবিরের নয়। তিনিও গোটা সংসদেরই। ফলে সংসদে সর্বসম্মতিক্রমে সমর্থনের প্রয়োজন।

Tags: ওম বিড়লালোকসভাস্পিকার নির্বাচন
Previous Post

নিখোঁজের ৪দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

Next Post

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন: লিউ জিয়ানচাও

Next Post
বাংলাদেশ ও চীনের প্রতিনিধির মধ্যে বৈঠক, উভয় দেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন: লিউ জিয়ানচাও

বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্স, ICC T20 বিশ্বকাপ 2024. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সমর্থকদের হতাশ করেছি, ক্ষমা চাইছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT