চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারতে পারি আমরা, কিন্তু কাউকে ভয় পাই না: নাজমুল হাসান

এস কে রাসেল by এস কে রাসেল
5:15 অপরাহ্ন 24, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাজমুল হাসান ও ফুটবল খেলোয়াড়রা সাক্ষাৎ করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের প্রথম বিশ্বকাপে তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন দুর্দান্ত বল করছেন। প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন দুই বোলার, ছয় ম্যাচে নিয়েছেন ১১টি করে উইকেট। সুপার এইটে বাংলাদেশ ভালো করতে না পারলেও দুই তরুণের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করতে যান নাজমুল হাসান। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এই যে প্রথমবারের মতো বাচ্চা-বাচ্চা ছেলেরা খেলতে গেছে। ক্রিকেট খেলতে গেছে। এই যে আমরা সুপার এইটে উঠলাম, এর আগে তো কখনো পারিনি। এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে, কিন্তু বাঘা-বাঘা সব বোলারদের ভয় পায় না।’

‘তানজিম সাকিব বল করতেছে, জীবনে প্রথম বিশ্বকাপ খেলতে গেছে। এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শোনে খালি। ও বল করে যে, একটুও ভয় পায় না। বড় বড় প্লেয়াররা চমকে উঠছে একে দেখে। কইত্তে আনছে? রিশাদ হোসেন বাচ্চা ছেলে। ওর বলই বুঝতে পারে না। হারতে পারি আমরা, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াই করে জিতবো আমরা।’

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘ফুটবলে নাকি আমরা পিছিয়ে আছি। ইনশাআল্লাহ আমি আপনাদের বলছি, আগামী চার বছরের মধ্যে শুধু ফুটবল না অন্যান্য খেলাধুলাসহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবার সাথে লড়াই করবো। আমরা কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না।’

সরকারকে ক্রীড়াবান্ধব উল্লেখ করে নাজমুল হাসানের আশা, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’ থেকে উদীয়মান ও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। মাসব্যাপী এই আসরে কিশোরগঞ্জ জেলার ২১টি কলেজ অংশগ্রহণ করছে।

জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।

Tags: কিশোরগঞ্জতামিমনাজমুল হাসানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলরিশাদলিড স্পোর্টসসাকিব
Previous Post

যে কোন প্রতিষ্ঠান এন্টিভোনোম তৈরি করলে আগ্রহী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখতে রাষ্ট্রপতির তাগিদ

Next Post
বাংলাদেশ ও কিরগিজস্তানের প্রতিনিধিরা সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখতে রাষ্ট্রপতির তাগিদ

স্কটল্যান্ড অধিনায়ক ফুটবল খেলোয়াড়, ক্যাপ পরা, মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমা চাইলেন স্কটল্যান্ড অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT