চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা এখনও সেরা ক্রিকেট খেলিনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 24, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অঘটনের বিশ্বকাপে টানা ৭ জয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে সাউথ আফ্রিকা। টুর্নামেন্টে এপর্যন্ত অপরাজিত থাকলেও প্রতিটি ম্যাচে জিততে প্রোটিয়াদের ঘাম ঝরাতে হয়েছে। চোকার তকমা লেগে যাওয়া দলটি যেন অ্যান্টি চোকিং ফর্মুলায় ক্রিকেটের বৈশ্বিক আসরে শিরোপা জয়ের কথা ভাবতে পারছে। নকআউট পর্বের আগে অধিনায়ক এইডেন মার্করাম মনে করিয়ে দিলেন, সেরা ক্রিকেটটা খেলা এখনো বাকি তাদের।

গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মার্করামের দলের খেলতে হয় ১৬.২ ওভার, হারাতে হয় ৪ উইকেট। নেদারল্যান্ডসের সঙ্গে হারের শঙ্কায় পড়ে ৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয় আসে। রোমাঞ্চকর ম্যাচে শেষ বলের নাটকীয়তায় বাংলাদেশের সঙ্গে মাত্র ৪ রানের জয় মেলে। উদীয়মান নেপালের সাথে মাত্র ১ রানের জয় তাদের বড় অঘটন থেকে রক্ষা করে।

সুপার এইটে যুক্তরাষ্ট্রও নিয়েছিল পরীক্ষা, ১৮ রানের বেশি ব্যবধানে প্রোটিয়ারা জেতেনি। জমজমাট ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারানোর স্বস্তিটা ছিল। বৃষ্টি বিঘ্নতাকে পাশ কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ বল আর ৩ উইকেট হাতে রেখে সাউথ আফ্রিকা গ্রুপ-২ চ্যাম্পিয়ন হয়ে গেছে সেমিফাইনালে।

ক্যারিবীয়দের হারানোর পর সেমিতে পছন্দের প্রতিপক্ষ কারা হতে পারে? ২৯ বর্ষী মার্করাম বললেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেনো, আমরা এখনও সেরা ক্রিকেট খেলিনি। তাই আমরা সেমিফাইনালের জন্য সেরাটা একসাথে রাখার চেষ্টা করব।’

‘সেমিফাইনালে ওঠা অনেকটাই স্বস্তির। মাথা থেকে ব্যাপারটা ফেলে দেয়া যাচ্ছে না। আমরা ব্যাট হাতে আরও স্বাচ্ছন্দ্য হতে পছন্দ করতাম। বৃষ্টির পর উইকেটে সুন্দর খেলা চলছিল। জুটি না পেলেও মারমুখী খেলা ছিল। খুব তাড়াতাড়ি রানতাড়ার চেষ্টা ব্যাটাররা করেছিল।’

ঐতিহাসিকভাবে বৃষ্টি আইনের হিসাব সাউথ আফ্রিকার বহুবার কপাল পুড়িয়েছে। যদিও প্রোটিয়াদের ইনিংসের দ্বিতীয় ওভারে খেলা বন্ধের সময় পরিস্থিতি অনুকূলেই ছিল। কারণ ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগিতে দলটির সেমিতে যাওয়া আটকাত না। খেলা শুরুর পর আবার বৃষ্টির শঙ্কা থাকায় অতীতের দুঃসহ স্মৃতির চোখরাঙানি ছিল। মার্করাম অবশ্য জানালেন, খেলোয়াড়রা সবাই ইতিবাচক মানসিকতার মাঝে ছিল।

‘আমাদের জন্য ড্রেসিংরুমের পরিবেশ চমৎকার ছিল। আশা করি আমরা এরকম জটিল পরিস্থিতিগুলো এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবো। ভেবেছিলাম আমরা সত্যিই ভালো বোলিং ও পরিস্থিতি মূল্যায়ন করেছি। জুটি গড়ে তোলার প্রয়োজনীয়তাকে উপলব্ধিটা ছিল।’

রানতাড়ায় একপর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা বিপদে পড়েছিল। শেষ রক্ষা হলেও গায়ে হাওয়া লাগাতে নারাজ মার্করাম। বললেন, ‘শিক্ষা নেয়ার ভালো পাঠ রয়েছে। আশা করি আমরা সেই ভুলের পুনরাবৃত্তি করব না।’

Tags: ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
Previous Post

নামছে ব্রাজিল, শুরুর একাদশের দুজনের নাম বলে দিলেন কোচ

Next Post

প্রোটিয়াদের কাছে এমন হারের কারণ জানালেন উইন্ডিজ অধিনায়ক

Next Post
ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের কাছে এমন হারের কারণ জানালেন উইন্ডিজ অধিনায়ক

ভারতের লোকসভার প্রথম অধিবেশনে প্রতিবাদ-বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লোকসভার প্রথম অধিবেশনে প্রতিবাদ-বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT