চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোপ ঝড়ে বিশাল জয়ে সেমির আশায় ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 22, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট চালিয়ে বল মারছেন, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের ঝলমলে পারফরম্যান্সের পর শাই হোপের ঝড়ো ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ের ফলে টি-টুয়েন্টি বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়নরা সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। ম্যাচসেরা হোপ ৩৯ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

ব্রিজটাউনে শনিবারের খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র ১৯.৫ ওভারে ১২৮ রানে অলআউট হয়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৫৫ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

সুপার এইটের দুই নম্বর গ্রুপে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। সমান খেলায় সবকটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাউথ আফ্রিকা। ক্যারিবীয়দের সমান ২ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে ইংল্যান্ড। দুই ম্যাচের হারের মুখ দেখা যুক্তরাষ্ট্রের পয়েন্ট অবধারিতভাবেই শূন্য।

পাওয়ার প্লেতে এক উইকেট ৪৮ রান তুলে বড় স্কোরের আশায় ছিল যুক্তরাষ্ট্র। তারপর ঘটে ছন্দপতন। নিতীশ কুমার ২০ রানে গুডাকেশ মোতির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। খানিকপর সাজঘরে ফেরেন ১৬ বলে ৩ চার ও এক ছক্কায় ২৯ রান করা অ্যান্দ্রিয়েস গাউস। নিয়মিত উইকেট হারাতে থাকায় চমক জাগিয়ে সুপার এইটে ওঠা দলটি বড় সংগ্রহ পায়নি।

ক্যারিবীয়দের পক্ষে রোস্টন চেজ চার ওভারে মাত্র ১৯ রান খরচায় পান ৩ উইকেট। আন্দ্রে রাসেল ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। আলঝারি জোসেফ পকেটে পুরেন ২ উইকেট।

মামুলি লক্ষ্য তাড়ায় শাই হোপ ও জনসন চার্লসের উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৬৭ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ১৪ রানে হারমীত সিংয়ের বলে মিলিন্দ কুমারের হাতে ধরা পড়ে চার্লস বিদায় নিলে জুটি ভাঙে।

নিকোলাস পুরানকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে সহজেই জয়ের বন্দরে নিয়ে যান হোপ। দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। হোপকে যোগ্য সঙ্গ দিয়ে ১২ বলে এক চার এবং ৩ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন পুরান।

Tags: ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসহোপ
Previous Post

কটিয়াদীর অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় কোটি টাকা

Next Post

আর্জেন্টিনার গ্রুপে পয়েন্ট ভাগাভাগি চিলি-পেরুর

Next Post
আর্জেন্টিনা ও পেরুর মধ্যে গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ফুটবল খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার গ্রুপে পয়েন্ট ভাগাভাগি চিলি-পেরুর

বাংলাদেশ বনবিভাগের লোগো, সবুজ গাছের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসেলস ভাইপারের ছোবল থেকে বাঁচতে বনবিভাগের ৬ নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT