চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটাররা কেনো ভালো খেলছেন না, জানা নেই বাংলাদেশ অধিনায়কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 21, জুন 2024
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেনো পারছি না, এটা তো বলা মুশকিল। আমার মনে হয় সবার সামর্থ্য আছে। সবাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রমাণ করে দেখিয়েছে। কিন্তু কেনো হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। সবাইকে ওই স্বাধীনতাটা দেয়া আছে, যে যার স্বাভাবিক খেলার চেষ্টা করবে। তবে যেকোনো কারণেই হোক হচ্ছে না।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে টপঅর্ডার ব্যাটারদের লাগাতার ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে এমন অসহায় উত্তরই দিলেন নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় হারের পর ব্যাটিং ব্যর্থতা দুদলের পার্থক্য গড়ে দিয়েছে বলেও স্বীকার করছেন বাংলাদেশ অধিনায়ক।

অ্যান্টিগার নর্থ সাউন্ড মাঠে ফ্ল্যাট উইকেট থাকায় চলতি আসরের ম্যাচগুলোতে রানের দেখা মিলছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টাইগাররা কিংসটাউনে খেলেছিল। সেখানকার তুলনায় কন্ডিশন ভিন্ন ছিল। শান্ত বললেন আরও ভালো সংগ্রহ গড়া দরকার ছিল।

‘কন্ডিশন একেবারেই ভিন্ন ছিল। কারণ গত ম্যাচে এখানকার থেকে অনেকবেশি স্পিন এবং সিম ধরেছিল। তবে আজকে ফ্ল্যাট উইকেট ছিল। ব্যাট করার জন্য ভালো উইকেট ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। সম্ভবত আমাদের ১৬০-১৭০ রানের লক্ষ্য দেয়া উচিত ছিল।’

‘খেলোয়াড় হিসেবে আমাদের সবধরনের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া উচিত। আমরা নতুন বলে বিশেষভাবে পাওয়ার প্লে কাজে লাগাতে পারিনি। শেষের ৫-৬ ওভার ঠিকঠাক ফিনিশিং হয়নি। আমরা অনেক উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমরা যদি শেষটা ভালো করতাম, সেক্ষেত্রে হয়তো স্কোরটা ১৬০-১৭০ হতে পারতো।’

ক্রিকেটারদের চাপমুক্ত রাখার চেষ্টায় ছিলেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ম্যাচের আগে বলেছিলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হল, প্রথমত এখানে আসতে পেরে আমরা খুশি। আর এখান থেকে যা কিছু পাবো, সেট আমাদের জন্য এখন বোনাস। সেজন্য আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকেই যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব। আমরা স্বাধীনতা নিয়ে খেলব। তিনটা দলকেই শক্ত চ্যালেঞ্জ দিয়ে সেরাটা বের করার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপমুক্ত থেকে ভালো ফলের দারুণ সুযোগ হারিয়েছে টিম টাইগার্স। সামনে ভারতের মতো কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। আফগানিস্তানও টি-টুয়েন্টি ফরম্যাটে ভয়ানক হয়ে উঠতে পারে। পরের দুই ম্যাচ নিয়ে অবশ্য ইতিবাচক ভাবনার মাঝে থাকছেন শান্ত। যদিও ব্যাটিং ব্যর্থতা বোলারদের কাজটা কঠিন করে দিচ্ছে, মেনে নিচ্ছেন।

‘দুইটা ম্যাচ অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে পাওয়ার অনেককিছু আছে। কারণ দুইটা ম্যাচ যদি জিততে পারি, অবশ্যই আরও ভালো অবস্থানে যেতে পারবো। প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য খেলবো।’

‘স্বাধীনতা নিয়ে খেলার কথা সবাইকেই বলা আছে। ম্যাচে সবাই যে যার পরিকল্পনা মতো খেলার চেষ্টা করছে। তবে কেন হচ্ছে না, আমার ব্যক্তিগতভাবে জানা নেই। এভাবে যদি খেলি সেটা বোলারদের জন্য অবশ্যই কঠিন।’

Tags: অস্ট্রেলিয়া২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসশান্ত
Previous Post

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি

Next Post

বাংলাদেশ ম্যাচের আগে যে ‘ইঙ্গিত’ রোহিতের

Next Post
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ক্যাপ পরছেন ও সানগ্লাস পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ম্যাচের আগে যে ‘ইঙ্গিত’ রোহিতের

ন্যাটোর নতুন প্রধানের ছবি, তিনি বাইসাইকেলে চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাটোর পরবর্তী প্রধান র্মাক রুটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT