চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি গোল করালেন, আলভারেজ-মার্টিনেজ করলেন, শুভ সূচনা আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 পূর্বাহ্ন 21, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা ধরে রাখার মিশন জয় দিয়ে শুরু করল আর্জেন্টিনা। কোপা আমেরিকার এবারের আসরে উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ২-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। গোল করেছেন জুলিয়ান আলভারেজ ও লৌতারো মার্টিনেজ।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুক্রবার সকালে এ-গ্রুপের ম্যাচে আকাশী-নীলরা একচেটিয়া আধিপত্য বিস্তার করে। সাত শটের ভেতর দুটি লক্ষ্যে রেখে গোলের দেখা পায়।

অ্যাঙ্গেল ডি মারিয়ার শট অষ্টম মিনিটে প্রতিহত করেন কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপিউ। ৩৯ মিনিটে রদ্রিগো ডি পলের ক্রসে বল পাওয়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডও ক্রেপিউ ঠেকিয়ে দেন।

বিরতির পর ভাঙে ডেডলক। মেসির থেকে পেয়ে ম্যাক অ্যালিস্টার বল নিয়ে ডি বক্সে ঢুকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে চোট পান। সেই সুযোগে বল নিয়ে ডান পায়ের শটে ৪৯ মিনিটে লক্ষ্যভেদ করেন জুলিয়ান আলভারেজ। পরের মিনিটে আলভারেজের শট প্রতিহত না হলে ব্যবধান দ্বিগুণ হতে পারত।

এরপর পাল্টাতে থাকে খেলার দৃশ্যপট। আক্রমণের ধার বাড়ায় কানাডা। যদিও প্রতিপক্ষ রক্ষণ ভাঙাটা ছিল কঠিন। শক্ত প্রাচীর হয়ে একের পর এক আক্রমণ পোস্টের সামনে সামলাতে থাকেন এমিলিয়ানো মার্টিনেজ।

৬৫ মিনিটে দুবার গোলের সহজ সুযোগ নষ্ট করেন লিওনেল মেসি। এমিলিয়ানো মার্টিনেজের লম্বা পাসে বল নিয়ে ডি বক্সে গোলরক্ষককে একা পেলেও বল জালে ঢোকাতে পারেননি। ক্রেপিউ ঠেকিয়ে দেয়ার পর মেসি আবারো বল পান। ফিরতি বলে শট নিলেও ডিফেন্ডারদের বাধায় পড়েন। মিনিট দুয়েক পর জনাথন ডেভিসের হেড অল্পের জন্য জালে না জড়ানোয় কানাডা সমতা টানতে পারেনি।

মেসি আবারো সুবর্ণ সুযোগ নষ্ট করেন ৭৯ মিনিটে। লিসান্দ্রো মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে তার বাঁ-পায়ের শট পোস্টের কাছ দিয়ে চলে যায়। গোলরক্ষকের দৃঢ়তায় তিন মিনিট পর লক্ষ্যভেদে ব্যর্থ হন লৌতারো মার্টিনেজ।

৮৬ মিনিটে নিকোলাস ওটামেন্ডি সহজ সুযোগ হাতছাড়া করেন। দুই মিনিট পর মেসির বাড়ানো বলে নিশানাভেদে সক্ষম হন লৌতারো মার্টিনেজ।

Tags: আর্জেন্টিনাকানাডাকোপা আমেরিকা ২০২৪লিড স্পোর্টস
Previous Post

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Next Post

দুপুরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বৈঠকে বসে আছেন, পেছনে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্ত, হাসিমুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT