চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর দেখা, কেউ কাউকে চিনতে পারেননি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 14, জুন 2024
in বিনোদন
A A
চার যুবক একসঙ্গে হাসছে, কিছু বলছে ও মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুরন্তপনা শৈশবের প্রতিনিধিত্ব করা সিনেমার নাম ‘আম কাঁঠালের ছুটি’। এরইমধ্যে দেশ-বিদেশের প্রশংসা, পুরস্কারও কম জুটেনি সিনেমাটির ভাগ্যে! সিনেমাটি গেল বছর সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। খুব বেশী আলোচিত হয়েছে এমনটা নয়, তবে যারাই সিনেমাটি দেখেছেন; হয়েছেন স্মৃতিকাতর। করেছেন ভূয়সী প্রশংসা।

সেই সিনেমাটি এবার আসছে ওটিটিতে। দেশের অন্যতম প্লাটফর্ম আইস্ক্রিনে শনিবার (১৫ জুন) দুপুর থেকেই আগ্রহী দর্শকরা সিনেমাটি স্ট্রিমিং করতে পারবেন। প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে দর্শককে দেখতে হবে ছবিটি।

এই ছবির প্রমোশনেই সম্প্রতি নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান উপস্থিত হয়েছিলেন চ্যানেল আইয়ে। এযাত্রায় তার সঙ্গে ছিলেন ‘আম কাঁঠালের ছুটি’র প্রধান চরিত্রে অভিনয় করা লিয়ন আহমেদ, যাকে সবাই মইন্না নামেই চেনেন! সিনেমার শুটিং সম্পন্ন করার পর পুরো টিমের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিলেন লিয়ন। প্রায় ৫ বছর পর নির্মাতা সম্প্রতি খুঁজে তাকে পেয়েছেন।

এর পেছনেও আছে সিনেমাটিক একটি গল্প। তারজন্য মাসখানেক আগে ফিরে যেতে হবে। সদ্য অনুষ্ঠিত ‘মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩’-এ তিনটি বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলো ‘আঁম কাঁঠালের ছুটি’। সেরা নির্মাতা, সেরা চলচ্চিত্র এবং সেরা অভিনেতা- এই বিভাগগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে ‘সেরা অভিনেতা’র মনোনয়ন নিয়ে!

দুটি শিশু বন্ধু একসঙ্গে হাসছে ও উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
‘আম কাঁঠালের ছুটি’র একটি দৃশ্যে লিয়ন ও জোবায়ের

‘আম কাঁঠালের ছুটি’ সিনেমায় প্রধান চরিত্র বলতে মইন্না (লিয়ন) চরিত্রটি। গ্রামের ডানপিটে এক বালক! বয়স ১২ কী ১৩! সিনেমায় এই চরিত্রটি দর্শক হৃদয় স্পর্শ করে গেছে। এমন কোনো দর্শক নেই, যারা মইন্নার মধ্যে নিজের শৈশবকে খোঁজে পাননি! লিয়ন পেশাদার কোনো অভিনয়শিল্পী নন। থাকতেন টঙ্গীর এক ঘুপচিতে। ২০১৭ সালের একেবারে শুরুর দিকে সিনেমাটির দৃশ্য ধারণ শেষ করেন নির্মাতা। করোনার শুরুর দিকেও যোগাযোগ ছিলো তার সাথে। কিন্তু তার কিছুদিন পর থেকেই লাপাত্তা হন পর্দার সেই মইন্না। বহুবার তাকে খোঁজার চেষ্টা করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। কোথাও পাননি। পরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির প্রাক্কালে আরো এক দফায় খোঁজা হলো লিয়নকে। এরমধ্যে গেল বছর শিল্পকলায় হলো সিনেমাটির বিশেষ শো। যেখানে চলচ্চিত্রাঙ্গন ও সংবাদমাধ্যমের বহু মানুষজন সিনেমাটি দেখে প্রধান চরিত্র মইন্না ওরফে লিয়নকে খোঁজ করছিলেন। কারণ সিনেমায় তার অভিনয় ছিলো অনবদ্য!

‘মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩’- এ চলচ্চিত্র এবং ওয়েব ফিল্ম বিভাগে ‘সেরা অভিনেতা’ হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় সেই ‘নিখোঁজ’ লিয়নকেই! এই বিভাগে লিয়নকে ছাড়াও দুজন গুণী অভিনেতা পান চূড়ান্ত মনোনয়ন। একজন ‘ফ্রাইডে’ ওয়েব ফিল্মের জন্য নাসির উদ্দিন খান, এবং অন্যজন ‘বাবা, সামওয়ান’স ফলোয়িং মি’র জন্য শহীদুজ্জামান সেলিম। বিষয়টি নাড়া দেয় স্বয়ং নির্মাতাকে! এমন গর্বিত মুহূর্তটিতে যে করেই হোক সিনেমার সেই মইন্নাকে পাশে চান নির্মাতা!

এবার সফল হন নূরুজ্জামান এবং তার টিম। পাওয়া যায় তাকে। যদিও তাকে খোঁজে বের করার গল্পটিও যথেষ্ট নাটকীয়তায় ঠাঁসা। প্রথমে বিস্তারিত জানিয়ে ফেসবুকে পোস্ট করেন নির্মাতা এবং এই ছবি সংশ্লিষ্ট আরো কয়েকজন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছাপা হয়। এরমধ্যে ২৪ এপ্রিল নির্মাতা যুবরাজ শামীমের ফেসবুকে ভিন্ন নামের এক আইডি থেকে যোগাযোগ করেন মইন্না! হাফ ছেড়ে বাঁচেন সবাই।

‘মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩’-এর আয়োজনে বাজিমাত করে ‘আম কাঁঠালের ছুটি’, মনোনীত তিন বিভাগেই সেরার স্বীকৃতি অর্জন করে সিনেমাটি। দুই গুণী অভিনেতাকে ছাপিয়ে ‘সেরা অভিনেতা’র পুরস্কার উঠে লিয়নের হাতে! যোগাযোগের গভীর সমস্যার বেড়াজাল ছিন্ন করে লিয়নকে এখন খোঁজলেই পাওয়া যায়! সেই লিয়নকে নিয়েই গেল সপ্তাহে এসেছিলেন নির্মাতা। সেখানেও অপেক্ষা করছিলো অন্য নাটকীয় এক ঘটনা!

দুজন যুবক সানগ্লাস পরে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বর্তমানে লিয়ন ও জোবায়ের

এদিন লিয়ন ছাড়াও এসেছিলেন ‘আম কাঁঠালের ছুটি’র অন্যতম আরেক চরিত্র। বলছি, শহুরে বালক হিসেবে মইন্নার মতো প্রায় সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা জোবায়ের এর কথা। প্রায় একই বয়সী দুজনের রসায়ন সিনেমাটিকে অনবদ্য করে তুলেছে! বর্তমানে জোবায়ের উচ্চ মাধ্যমিকের ছাত্র, যখন সিনেমায় অভিনয় করেছিলেন তখন পড়তেন চতুর্থ শ্রেণিতে! সেদিন চ্যানেল আইয়ে আসতেই প্রায় ছয় বছর পর লিয়ন ও জোবায়ের দেখা! দুজন কি দুজনকে চিনতে পেরেছিলেন?

না,পর্দায় তাদের মিতালি দর্শককে উচ্ছ্বসিত করলেও লিয়ন ও জোবায়ের তাদের নিজেদেরই চিনতে পারেননি! যখন প্রকাশ্য হলো তাদের পরিচয়, জড়িয়ে ধরলেন! লিয়ন ও জোবায়ের বললেন, সর্বশেষ তাদের দেখা হয়েছে টঙ্গীতেই। তাও সেটা বছর ছয় আগে। আবারও দেখা হবে সেটা লিয়ন ভাবতে পারেননি! পড়ালেখা ছেড়েছেন আগেই, জীবিকার তাগিদে টঙ্গী ছেড়ে গিয়েছিলেন তিনি। অন্যদিকে জোবায়েরের পরিবেশ ভিন্ন। মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে পড়ছেন স্বনামধন্য কলেজে! দূরত্বের পেছনে কি এসবও কারণ নয়? তবে ‘আম কাঁঠালের ছুটি’ সেই সীমারেখা ঘুচালো! প্রথমবার তারা চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এর লাইভ অনুষ্ঠানেও অংশ নিলেন! সেখানে লিয়নও বললেন, সুযোগ পেলে সামনে তিনিও পড়ালেখা করতে চান!

Tags: আম-কাঁঠালের ছুটিজোবায়েরমোহাম্মদ নূরুজ্জামানলিড বিনোদনলিয়ন
Previous Post

‘গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস’-এ যোগ দিল বাংলাদেশ

Next Post

‘শুরুর একাদশে ফিরছেন মেসি’

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের তারকা খেলোয়াড় মেসি উল্লাসে ভরা মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুরুর একাদশে ফিরছেন মেসি’

মিলা আইটেম গানে পারফর্ম করছেন, রঙিন পোশাক ও ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষবারের মতো আইটেম গান নিয়ে আসছেন মিলা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT