চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় ফুটপাতে

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
3:29 অপরাহ্ন 14, জুন 2024
in - সেমি লিড, লাইফস্টাইল
A A
বাজারে ক্রেতাদের ভিড়, ফুটপাতে ঈদের কেনাকাটা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আসতে বাকি আর মাত্র তিন দিন। তিনদিন পরেই সারাদেশ জুড়ে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহা। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা।

শুক্রবার ১৪ জুন রাজধানীর বেশ কয়েকটি মার্কেট ঘুরে বড় বড় স্টল এবং দোকানের পাশাপাশি ক্রেতাদের ভিড় জমতে দেখা গেছে ফুটপাতের দোকানগুলোতেও।

বাজারে ফুটপাতে শপিং করছে ক্রেতারা, স্যান্ডেল ও জুতা বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটপাত থেকে কেনাকাটা করা শাহীদা খানম চ্যানেল আই অনলাইনকে বলেন, ফুটপাত থেকে আমার আর আমার মেয়ের জন্য জুতা কিনেছি। এখন দোকানগুলোতে সবকিছু একদাম রাখছে। সামনে ঈদ দেখে হয়তো দাম বাড়িয়ে দামাদামির সুযোগ দিচ্ছে না বিক্রেতারা। কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত আয়ের মানুষ, বাসায় যেহেতু আর‌ও অন্য সদস্যদের জন্যও কেনাকাটা করতে হয় সেহেতু ফুটপাত থেকেই কিনছি।

বাজারে ক্রেতাদের ভিড়, ফুটপাতে শপিং করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটপাত থেকে কেনাকাটা করতে থাকা আর এক ক্রেতা নাজমুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বাসার জন্য চাদর দেখছিলাম। এখন দোকানগুলোতে তো অনেক দাম কিন্তু ফুটপাতে আসার পর দেখি এখানেও দাম।

তিনি বলেন, কেউ দাম ছাড়তে রাজি না। সবাই এক দামে বিক্রি করছে। এতে তো আমাদের সমস্যা হয়ে গিয়েছে। যে টাকা নিয়ে এসেছিলাম সে টাকায় তো অল্প জিনিস কিনতে পেরেছি।

রাজধানীর গাউছিয়া মার্কেটের ফুটপাতে এক জুতা ব্যবসায়ী মো. আকবর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের বেচাকেনা মোটামুটি সারা বছরই চলে। আমাদের থেকে সব শ্রেণী-পেশার মানুষ‌ই কেনাকাটা করে। মধ্যবিত্ত থেকে শুরু করে যারা উচ্চবিত্ত আবার নিম্ন মধ্যবিত্ত সবাই আমাদের কাছ থেকে কেনাকাটা করে।

তিনি বলেন,  কিন্তু ঈদ উপলক্ষে আমাদের বেচাকেনা যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি। এখন আমাদেরও তো ব্যবসা করতে হবে। তাই ফুটপাতের সব দোকানে ব্যবসায়ীরাও তাদের পণ্যের ওপর আর দাম ছাড়ছে না।

ঈদের কেনাকাটায় ফুটপাতে ক্রেতাদের ভিড়, বিক্রেতারা পণ্য বিক্রি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটপাতে ব্যাগের দোকানি মো. সৈকত চ্যানেল আই অনলাইকে বলেন, অনেক সময় দেখা যায় পণ্যের দাম আমাদের হাতেও থাকে না। বাজারে যদি পণ্যের দাম বাড়ে তখন নিরুপায় হয়ে আমাদেরকেও নিজেদের পণ্যের দাম বাড়াতে হয়। তবে এবার আমরা যেমন ভেবেছিলাম, তার তুলনায় অনেক কম ক্রেতা পেয়েছি। কিন্তু আমরা আশাবাদী যে ঈদের আগের রাতে কেনাকাটা বাড়বে।

ঈদ সামনে আসলেও মার্কেটে খুব একটা দেখা যায়নি ক্রেতাদের আনাগোনা। স্টোর এবং দোকানের পাশাপাশি ফুটপাতেও বেড়েছে পণ্যের দাম। যার কারণে অনেকটাই ক্রেতাশূন্য মার্কেট। তবে কিছুটা স্বস্তিতে কেনাকাটা করতে চাইলে রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, ঢাকা কলেজ সংলগ্ন নুরজাহান মার্কেটে ফুটপাতে ঘুরে আসতে পারেন।

Tags: ঈদ শপিংঈদুল আজহা ২০২৪কেনাকাটাক্রেতাদের ভিড়
Previous Post

লালমনিরহাটে তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

Next Post

বর্ষার প্রথম দিনে চ্যানেল আইয়ে ‘শ্রাবণ মেঘের দিন’

Next Post
শ্রাবণ মেঘের দিন সিনেমার দৃশ্য, তিনজন অভিনেতা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষার প্রথম দিনে চ্যানেল আইয়ে ‘শ্রাবণ মেঘের দিন’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, সুপার এইটে উঠলে প্রতিপক্ষের মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার এইটে উঠলে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT